https://www.emjanews.com/

17440

sylhet

প্রকাশিত

২৯ জুলাই ২০২৬ ১৪:৫২

সিলেট

সিলেটে দেড় শতাধিক যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬ ১৪:৫২

সিলেট মহানগরীতে ট্রাফিক বিভাগের অভিযানে দেড় শতাধিক যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) সূত্রে জানা যায়, গত ২৮ জুলাই ২০২৬ রাত ১২টা থেকে ২৯ জুলাই সকাল ৮টা পর্যন্ত টানা ৩২ ঘণ্টা মহানগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ৬২টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং ৯৩টি যানবাহন আটক করা হয়।

সব মিলিয়ে মোট ১৫৫টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।