শিরোনাম
সিলেটে ৩ খু/ন: বাবুলকে ৪ দিনের রিমান্ডে নিলো পুলিশ সিলেটের পাহাড়-নদী চষে বেড়াচ্ছে বিজিবি: আড়াই কোটি টাকার চালান জব্দ সিলেটে যে ভাইরাসে হাসপাতালে রোগীর ভিড়: আরেক মৃ/ত্যু নবম পে-স্কেল বাস্তবায়নে ফের শঙ্কা শাহজালাল মাজারে এবার মিললো ‌৭০ লাখ ৮৮ হাজার টাকা: সাথে ২ ভরি স্বর্ণ, বৈদেশিক মুদ্রা সিলেটে টানা পাঁচ দিন বৃষ্টির আভাস সিলেটে মেয়েকে ধ/র্ষণের অভিযোগ করায় বাবাকে হ/ত্যা, গ্রে/প্তার আসামির ছেলে সিলেটে মেয়েকে ধ/র্ষণের অভিযোগ করায় পুলিশের উপস্থিতিতেই বাবাকে কু/পিয়ে খু/ন সিলেটে ৩ খু/নের প্রকৃত অপরাধী চিহ্নিতের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর ট্রিপল মা-র্ডার: মেয়ে সেলিনা সুলতানার এজহার, বাবুল মিয়াকে আ/সামী করা হয়নি

https://www.emjanews.com/

17492

sports

প্রকাশিত

০২ আগস্ট ২০২৬ ১৩:২৮

খেলাধুলা

ব্রাজিলে গু/লিতে তরুণ ফুটবলার নি/হত

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬ ১৩:২৮

ব্রাজিলে বন্দুকধারীদের গুলিতে মিকায়েল লিয়ান্দ্রো (১৫) নামে এক কিশোর ফুটবলার নিহত হয়েছেন। তিনি দেশটির শীর্ষ ক্লাব সাও পাওলোর বয়সভিত্তিক দলের সাবেক খেলোয়াড় ছিলেন।

শনিবার (০১ আগস্ট) আলাগোয়াস অঙ্গরাজ্যের রাজধানী মাসেও শহরের পন্তাল দা বাররা এলাকায় একটি প্রীতি ফুটবল ম্যাচ চলাকালে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

ব্রাজিলের সংবাদমাধ্যমের খবরে জানা যায়, ম্যাচে অংশ নেওয়ার সময় হঠাৎ বন্দুকধারীদের হামলার শিকার হন মিকায়েল। গুলিবিদ্ধ হওয়ার পর তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ব্রাজিলের সিভিল পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, মিকায়েলকে ভুলবশত লক্ষ্যবস্তু বানানো হয়েছিল। ধারণা করা হচ্ছে, মাদক পাচার-সংশ্লিষ্ট অপরাধী চক্রের দ্বন্দ্বের জেরে এ হামলা হয়ে থাকতে পারে। তবে মিকায়েল ওই সংঘর্ষের লক্ষ্য ছিলেন না বলে জানিয়েছে পুলিশ।

আলাগোয়াসের বাসিন্দা মিকায়েল চলতি বছরের প্রথমার্ধে সাও পাওলোর বয়সভিত্তিক দলের হয়ে একটি টুর্নামেন্ট জয়ের কৃতিত্ব অর্জন করেন। পরে নিজ শহর মাসেওতে ফিরে একটি স্থানীয় ক্লাবের অনূর্ধ্ব-১৫ দলে অনুশীলন শুরু করেন।

মিকায়েলের মৃত্যুতে শোক প্রকাশ করেছে তার সাবেক ক্লাব সাও পাওলো। এক শোকবার্তায় ক্লাবটি জানায়, তাদের অনূর্ধ্ব-১৫ দলের সদস্যের অকাল মৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত এবং পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। একই সঙ্গে এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।

ঘটনার পর সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে এবং প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করছে।

এ ঘটনায় মিকায়েল ছাড়াও আরও কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। তবে তাদের পরিচয় ও শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।