শিরোনাম
সিলেটে ৩ খু/ন: বাবুলকে ৪ দিনের রিমান্ডে নিলো পুলিশ সিলেটের পাহাড়-নদী চষে বেড়াচ্ছে বিজিবি: আড়াই কোটি টাকার চালান জব্দ সিলেটে যে ভাইরাসে হাসপাতালে রোগীর ভিড়: আরেক মৃ/ত্যু নবম পে-স্কেল বাস্তবায়নে ফের শঙ্কা শাহজালাল মাজারে এবার মিললো ‌৭০ লাখ ৮৮ হাজার টাকা: সাথে ২ ভরি স্বর্ণ, বৈদেশিক মুদ্রা সিলেটে টানা পাঁচ দিন বৃষ্টির আভাস সিলেটে মেয়েকে ধ/র্ষণের অভিযোগ করায় বাবাকে হ/ত্যা, গ্রে/প্তার আসামির ছেলে সিলেটে মেয়েকে ধ/র্ষণের অভিযোগ করায় পুলিশের উপস্থিতিতেই বাবাকে কু/পিয়ে খু/ন সিলেটে ৩ খু/নের প্রকৃত অপরাধী চিহ্নিতের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর ট্রিপল মা-র্ডার: মেয়ে সেলিনা সুলতানার এজহার, বাবুল মিয়াকে আ/সামী করা হয়নি

https://www.emjanews.com/

17534

sports

প্রকাশিত

০৩ আগস্ট ২০২৬ ২১:১৫

খেলাধুলা

ক্লাব ফুটবলেও বিতর্কিত লিয়ান্দ্রো পারেদেস

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬ ২১:১৫

ছবি: সংগৃহীত

মাঠে আক্রমণাত্মক আচরণের জন্য বারবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে আসছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস। বিশ্বকাপ ফাইনালের রেশ কাটতে না কাটতেই এবার ক্লাব ফুটবলেও মেজাজ হারিয়ে নতুন সমালোচনার জন্ম দিয়েছেন তিনি। আর্জেন্টাইন লিগে বোকা জুনিয়রসের হয়ে নিউয়েলস ওল্ড বয়েজের বিপক্ষে ম্যাচে তার অসংযত আচরণে ক্ষুব্ধ ফুটবলপ্রেমীরা।

ম্যাচটি ২-২ গোলে ড্র হলেও আলোচনার মূল কেন্দ্রে উঠে এসেছে পারেদেসের সেই বিতর্কিত মুহূর্ত। ম্যাচের এক পর্যায়ে বলের দখল নিতে গিয়ে বোকা জুনিয়রসের এক ডিফেন্ডারের সঙ্গে সংঘর্ষে মাটিতে পড়ে যান নিউয়েলসের খেলোয়াড় ফাকুন্দো গুচ। তিনি যখন উঠে দাঁড়ানোর চেষ্টা করছিলেন, ঠিক তখনই কোনো উসকানি ছাড়াই পারেদেস বেশ জোরে তাকে লক্ষ্য করে বল ছুড়ে মারেন। বলের আঘাতে গুচ আবারও মাটিতে লুটিয়ে পড়লে দুই দলের খেলোয়াড়দের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। উদ্ভূত পরিস্থিতিতে রেফারি পারেদেসকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই অনৈতিক আচরণের তীব্র নিন্দা জানানো হচ্ছে।

উল্লেখ্য, এর আগে ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর মেজাজ হারিয়েছিলেন পারেদেস। সেই ম্যাচে স্প্যানিশ খেলোয়াড় এরিক গার্সিয়া ও গাভির ওপর চড়াও হয়ে তিনি বিশ্বজুড়ে সমালোচিত হয়েছিলেন।

ওই ঘটনার প্রেক্ষিতে ফিফা বর্তমানে তদন্ত চালাচ্ছে। তার বিরুদ্ধে আনা তিনটি অভিযোগ প্রমাণিত হলে আন্তর্জাতিক ফুটবলে ৯ ম্যাচের নিষেধাজ্ঞার কবলে পড়তে পারেন এই তারকা ফুটবলার।

ক্লাবের হয়ে এমন অপেশাদার আচরণ তার ক্যারিয়ারকে আরও সংকটের মুখে ফেলে দিতে পারে বলে ধারণা করছেন ফুটবল বিশ্লেষকরা।