শিরোনাম
সিলেটে ভবন নির্মাণ ও সংস্কারে জরুরি ঘোষণা: লাগবে সিউকের অনুমোদন সিলেটে ৩ খু/ন: বাবুলকে ৪ দিনের রিমান্ডে নিলো পুলিশ সিলেটের পাহাড়-নদী চষে বেড়াচ্ছে বিজিবি: আড়াই কোটি টাকার চালান জব্দ নবম পে-স্কেল বাস্তবায়নে ফের শঙ্কা শাহজালাল মাজারে এবার মিললো ‌৭০ লাখ ৮৮ হাজার টাকা: সাথে ২ ভরি স্বর্ণ, বৈদেশিক মুদ্রা সিলেটে টানা পাঁচ দিন বৃষ্টির আভাস সিলেটে মেয়েকে ধ/র্ষণের অভিযোগ করায় বাবাকে হ/ত্যা, গ্রে/প্তার আসামির ছেলে সিলেটে মেয়েকে ধ/র্ষণের অভিযোগ করায় পুলিশের উপস্থিতিতেই বাবাকে কু/পিয়ে খু/ন সিলেটে ৩ খু/নের প্রকৃত অপরাধী চিহ্নিতের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর ট্রিপল মা-র্ডার: মেয়ে সেলিনা সুলতানার এজহার, বাবুল মিয়াকে আ/সামী করা হয়নি

https://www.emjanews.com/

17542

sylhet

প্রকাশিত

০৪ আগস্ট ২০২৬ ১২:১৩

সিলেট

সুনামগঞ্জে বিদ্যুৎস্পর্শে দুই কিশোরের মৃ/ত্যু

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬ ১২:১৩

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় বিদ্যুৎস্পর্শে দুই কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার (৩ জুলাই) সন্ধ্যার দিকে পানিতে ভাসমান অবস্থায় মরদেহ দেখে স্বজনরা উদ্ধার করে শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

মৃতরা হলেন- শাল্লা উপজেলার ৪ নম্বর শাল্লা ইউনিয়নের কান্দিগাঁও (শান্তিনগর) গ্রামের জিল্লু মিয়া (১৪) ও সাকিল মিয়া (১৩)।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির পাশে গোসল করতে গিয়ে অসাবধানতাবশত বৈদ্যুতিক খুঁটির সংস্পর্শে এসে তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়। দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে সন্ধ্যা ৬টার দিকে পানিতে তাদের মরদেহ ভাসতে দেখে উদ্ধার করা হয় এবং দ্রুত শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ওমর ফারুক জানান, দুই কিশোরকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

শাল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সাত্তার বলেন, গোসল করতে নেমে বিদ্যুৎস্পর্শে দুই কিশোরের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত জামিল জানান, বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে তাদের মৃত্যু হয়েছে। অভিভাবকদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা নথিভুক্ত করা হয়েছে।