শিরোনাম
ক্ষমতার পালাবদলে সিলেটের সাবেক মন্ত্রী-এমপিরা আজ কে কোথায় ১০ জেলায় বন্যার শঙ্কা, সিলেট-সুনামগঞ্জে বাড়ছে নদীর পানি প্রভাষক পরিচয়ে খাতা মূল্যায়ন, আসলে কলেজের অফিস সহকারী! ‘জুলাই কার- এই বিভাজন সৃষ্টি করবেন না, তাহলে জুলাই কারও থাকবে না’ : স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ায় শ্রম সংকট: আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ আনোয়ারের সিলেটে অটোরিকশা-মোটরসাইকেলের সং/ঘর্ষে প্রাণ গেলো যুবকের জ্বালানি সংকট কাটাতে আরও সময় লাগবে: সিলেটে বাণিজ্যমন্ত্রী সিলেটে থামছে না হামের ছোবল, আজও দুই শিশুর মৃ / ত্যু সিলেটের মাস্টারপ্ল্যান বাস্তবায়নে ঢাকায় উচ্চপর্যায়ের সভা নতুন পে স্কেল নিয়ে অনিশ্চয়তা

https://www.emjanews.com/

17577

surplus

প্রকাশিত

০৫ আগস্ট ২০২৬ ১৯:১০

অন্যান্য

এসএসসির ফল প্রকাশ নিয়ে কাল শিক্ষা বোর্ডগুলোর জরুরি সভা

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬ ১৯:১০

ছবি: সংগৃহীত

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের দিনক্ষণ ও প্রক্রিয়া নির্ধারণে বৈঠকে বসছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। আগামী বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা ১১টায় ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে এই গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান।

বুধবার (৫ আগস্ট) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এই সভায় এসএসসি পরীক্ষার ফল প্রকাশের চূড়ান্ত পদ্ধতি ও সময়সূচি নিয়ে আলোচনার পর তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে। তবে ফলাফল দেখার প্রক্রিয়ায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই; আগের প্রচলিত পদ্ধতিই বহাল থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ঢাকা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান জানান, আগামীকাল দুটি পৃথক সভা অনুষ্ঠিত হবে। প্রথমটি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে এবং দ্বিতীয়টি ঢাকা শিক্ষা বোর্ডে। বোর্ডের সভায় এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পাশাপাশি ২০২৬ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন ও পরিশোধন নিয়েও বিস্তারিত আলোচনা হবে।

ইতোমধ্যে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির ৫৭৪তম সভায় উপস্থিত থাকার জন্য দেশের সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট সদস্যদের বিশেষ নোটিশের মাধ্যমে অনুরোধ জানানো হয়েছে।

সভার আলোচ্যসূচিতে বিগত সভার কার্যবিবরণী অনুমোদনসহ শিক্ষা ব্যবস্থার বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশাসনিক বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকগণ এই সভার সিদ্ধান্তের মাধ্যমেই নিশ্চিত হতে পারবেন ঠিক কবে নাগাদ এসএসসির ফলাফল হাতে পাচ্ছেন।