শিরোনাম
সিলেটে ৩ খু/ন: বাবুলকে ৪ দিনের রিমান্ডে নিলো পুলিশ সিলেটের পাহাড়-নদী চষে বেড়াচ্ছে বিজিবি: আড়াই কোটি টাকার চালান জব্দ সিলেটে যে ভাইরাসে হাসপাতালে রোগীর ভিড়: আরেক মৃ/ত্যু নবম পে-স্কেল বাস্তবায়নে ফের শঙ্কা শাহজালাল মাজারে এবার মিললো ‌৭০ লাখ ৮৮ হাজার টাকা: সাথে ২ ভরি স্বর্ণ, বৈদেশিক মুদ্রা সিলেটে টানা পাঁচ দিন বৃষ্টির আভাস সিলেটে মেয়েকে ধ/র্ষণের অভিযোগ করায় বাবাকে হ/ত্যা, গ্রে/প্তার আসামির ছেলে সিলেটে মেয়েকে ধ/র্ষণের অভিযোগ করায় পুলিশের উপস্থিতিতেই বাবাকে কু/পিয়ে খু/ন সিলেটে ৩ খু/নের প্রকৃত অপরাধী চিহ্নিতের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর ট্রিপল মা-র্ডার: মেয়ে সেলিনা সুলতানার এজহার, বাবুল মিয়াকে আ/সামী করা হয়নি

https://www.emjanews.com/

17573

sylhet

প্রকাশিত

০৫ আগস্ট ২০২৬ ১৭:০৫

আপডেট

০৫ আগস্ট ২০২৬ ১৭:০৮

সিলেট

সিলেটে অটোরিকশা-মোটরসাইকেলের সং/ঘর্ষে প্রাণ গেলো যুবকের

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬ ১৭:০৫

সিলেটের ফেঞ্চুগঞ্জে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সুবেল মিয়া (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (৫ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার হাসপাতাল রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুবেল মিয়া উপজেলার ছত্তিশ গ্রামের মৃত বাকু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সুবেল মোটরসাইকেল চালিয়ে ফেঞ্চুগঞ্জ ফেরিঘাটের দিকে যাচ্ছিলেন। পথে হাসপাতাল রোড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা হঠাৎ ডানদিকে মোড় নিয়ে হাসপাতাল রোডে প্রবেশের চেষ্টা করে। এ সময় মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের তীব্রতায় সুবেল মোটরসাইকেলসহ ছিটকে গিয়ে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে সজোরে আঘাত পান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের পরিবারের বরাত দিয়ে প্রতিবেশী শাহিল আহমেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে।