শিরোনাম
ক্ষমতার পালাবদলে সিলেটের সাবেক মন্ত্রী-এমপিরা আজ কে কোথায় ১০ জেলায় বন্যার শঙ্কা, সিলেট-সুনামগঞ্জে বাড়ছে নদীর পানি প্রভাষক পরিচয়ে খাতা মূল্যায়ন, আসলে কলেজের অফিস সহকারী! ‘জুলাই কার- এই বিভাজন সৃষ্টি করবেন না, তাহলে জুলাই কারও থাকবে না’ : স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ায় শ্রম সংকট: আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ আনোয়ারের সিলেটে অটোরিকশা-মোটরসাইকেলের সং/ঘর্ষে প্রাণ গেলো যুবকের জ্বালানি সংকট কাটাতে আরও সময় লাগবে: সিলেটে বাণিজ্যমন্ত্রী সিলেটে থামছে না হামের ছোবল, আজও দুই শিশুর মৃ / ত্যু সিলেটের মাস্টারপ্ল্যান বাস্তবায়নে ঢাকায় উচ্চপর্যায়ের সভা নতুন পে স্কেল নিয়ে অনিশ্চয়তা

https://www.emjanews.com/

17578

jobs

প্রকাশিত

০৫ আগস্ট ২০২৬ ১৯:৩৬

চাকুরী

ফেসবুকে বিতর্কিত মন্তব্য: মাধবপুরের কর্মচারী স্ট্যান্ড রিলিজে মোংলায়

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬ ১৯:৩৬

ছবি: স্ট্যান্ড রিলিজ হওয়া সমর সাহা।

হবিগঞ্জের মাধবপুরে সাবেক প্রধানমন্ত্রীর বক্তব্য প্রচারের ওপর আদালতের নিষেধাজ্ঞার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মন্তব্য করে বিপাকে পড়েছেন এক সরকারি কর্মচারী। মাধবপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ের কার্য সহকারী সমর সাহাকে এই ঘটনার জেরে তাৎক্ষণিক বদলি বা স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।

জানা যায়, গেলো মঙ্গলবার সন্ধ্যায় দেশের একটি শীর্ষস্থানীয় দৈনিকের ফেসবুক পেজে শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞার বিষয়ে একটি ফটোকার্ড প্রকাশিত হয়। সেই পোস্টের কমেন্ট বক্সে সমর সাহা নিজের ব্যক্তিগত আইডি থেকে মন্তব্য করেন, ‘দেশ আর সাধারণ মানুষের স্বাধীনতা আপনারা কিনে নিলেন নাকি?’ একজন সরকারি কর্মচারী হয়ে এ ধরনের রাজনৈতিক ও স্পর্শকাতর মন্তব্য করায় মুহূর্তেই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তীব্র সমালোচনার সৃষ্টি হয়।

এই ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহলেও উত্তাপ ছড়িয়েছে। উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি ক্ষোভ প্রকাশ করে বলেন, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও তার দোসররা প্রশাসনের বিভিন্ন স্তরে ঘাপটি মেরে বসে আছে। বর্তমান সরকারকে বিব্রত করতে তারা গোপনে ষড়যন্ত্র চালাচ্ছে। অবিলম্বে তাদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

প্রশাসনের পক্ষ থেকেও দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নুর মামুন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, বিতর্কিত মন্তব্যের জেরে সমর সাহাকে মাধবপুর থেকে বাগেরহাট জেলার মোংলা উপজেলায় স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। সরকারি কর্মচারীদের শৃঙ্খলা ও আচরণবিধি লঙ্ঘনের দায়ে তার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।