শিরোনাম
বালু লুট ঠেকাতে সুনামগঞ্জের ধোপাজানে পুলিশের সিসি ক্যামেরা! সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলনের অনুমতি মিললেও নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন থেকেই যাবে! দোয়ারাবাজারে গরু চুরির অভিযোগে তিনজনকে নির্যাতন, চুন ঢালা হলো চোখে শনিবার সিলেটের অর্ধশতাধিক এলাকায় বিদ্যুৎ থাকবে না ড. ইউনুসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে সিলেটে বেসামাল হাম, ২৫ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় টিকা ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের অপসারণ দাবিতে চতুর্থ দিনের অবস্থান কর্মসূচি চলছে সিলেট-ঢাকা মহাসড়কের কাজ শেষ হবে ২০২৯ সালে প্রতি রাতে ‘হুজুরের কক্ষে’ যেতে বাধ্য দুই শিশু, সিলেটে গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক

https://www.emjanews.com/

18554

jobs

প্রকাশিত

১০ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৩৯

আপডেট

১০ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৪০

চাকুরী

চা বাগানে চাকরি, নিয়োগ হবে ৬ পদে

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৩৯

ছবি: সংগৃহীত

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডানকান ব্রাদার্স (বাংলাদেশ) লিমিটেডের চাঁদপুর চা বাগান। অভিজ্ঞতা ও যোগ্যতা অনুযায়ী ছয়টি পদে জনবল নিয়োগ দেওয়া হবে।

প্রতিষ্ঠানটির প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থী হিসেবে অফিস ক্লার্ক, ইলেকট্রিশিয়ান, ফিটার, টার্নার ও প্যাথলজিস্ট এবং শিক্ষানবিশ প্রার্থী হিসেবে অ্যাপ্রেন্টিস ফিল্ড স্টাফ পদে নিয়োগ দেওয়া হবে।

যেসব পদে নিয়োগ

১. অফিস ক্লার্ক (স্নাতক পাস):
কম্পিউটার পরিচালনা, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, ডাটা এন্ট্রি, হিসাব/রেকর্ড সংরক্ষণ ও দৈনন্দিন অফিস কার্যক্রমে অভিজ্ঞতা থাকতে হবে। ১ জন নিয়োগ দেওয়া হবে।

২. ইলেকট্রিশিয়ান (এসএসসি/এইচএসসি পাস):
চা কারখানার বৈদ্যুতিক যন্ত্রপাতি, মেশিনারি, মোটর ও বৈদ্যুতিক লাইন রক্ষণাবেক্ষণ এবং আনুষঙ্গিক যন্ত্রপাতির ত্রুটি নির্ণয় ও মেরামতকাজে অভিজ্ঞতা থাকতে হবে। ১ জন নিয়োগ দেওয়া হবে।

৩. ফিটার (এসএসসি/এইচএসসি পাস):
চা কারখানার মেশিনারি, ফিটিং, ফেব্রিকেশন, মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজে অভিজ্ঞতা থাকতে হবে। ১ জন নিয়োগ দেওয়া হবে।

৪. টার্নার (এসএসসি/এইচএসসি পাস):
চা কারখানার মেশিনারি ও যন্ত্রপাতি মেরামত, রক্ষণাবেক্ষণ এবং মেশিনিং কাজে অভিজ্ঞতা থাকতে হবে। ১ জন নিয়োগ দেওয়া হবে।

৫. প্যাথলজিস্ট (ডিপ্লোমা ইন প্যাথলজি):
চা বাগান হাসপাতালের প্যাথলজি/ল্যাবরেটরি কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট যোগ্যতা ও অভিজ্ঞতা থাকতে হবে। ১ জন নিয়োগ দেওয়া হবে।

৬. শিক্ষানবিশ ফিল্ড স্টাফ (এসএসসি পাস):
চা বাগানের মাঠপর্যায়ের কার্যক্রমে কাজ শেখার আগ্রহী, পরিশ্রমী ও উদ্যোগী প্রার্থীদের শিক্ষানবিশ হিসেবে আবেদন করতে উৎসাহিত করা হয়েছে। ১ জন নিয়োগ দেওয়া হবে।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি), শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ এবং সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করে ১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে আবেদন করতে হবে।

আবেদনপত্র পাঠাতে হবে- উপ-মহাব্যবস্থাপক, চাঁদপুর চা বাগান, চুনারুঘাট, হবিগঞ্জ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুধুমাত্র বাছাইকৃত যোগ্য প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। নিয়োগ প্রক্রিয়া কর্তৃপক্ষের প্রয়োজন অনুযায়ী বাতিল, পরিবর্তন বা পরিমার্জন করার অধিকার সংরক্ষণ করে। নির্বাচিতদের নিয়োগ প্রতিষ্ঠানটির নিয়ম অনুযায়ী বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।