শিরোনাম
নিরাপত্তার চাদরে সিলেট: ৭ পয়েন্টে রাষ্ট্রপতিকে স্বাগত জানাবে বিএনপি সিলেটে জনঘনিষ্ঠ ও যোগ্য প্রার্থী চায় বিএনপি: কপাল খুলবে কাদের? বাংলাদেশের বাজারে গুজরাটের ইলিশ, দুই মাসে আমদানি ৩৫২ টন মঙ্গলবার সিলেট আসছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির দুদকের পরিদর্শনের পর সিলেট ওসমানীতে চিকিৎসকদের ডিউটি রোস্টার তলব সিলেটসহ সারাদেশে ৭ ধাপে স্থানীয় সরকার নির্বাচন, প্রথম ধাপ ১২ নভেম্বর শাবিতে শিক্ষার্থীকে উত্ত্যক্তের অভিযোগে বহিরাগত যুবক আ/ট/ক সিলেটে এক দিনে অর্ধশত গ্রেফ/তার সিলেটে ২৪ ঘণ্টায় চার শিশুর মৃ/ত্যু ‘তৌহিদি জনতা’ নয়, এবার নৌকাবাইচ বন্ধ করতে চান ইউনিয়ন চেয়ারম্যান!

https://www.emjanews.com/

18684

jobs

প্রকাশিত

১৪ সেপ্টেম্বর ২০২৬ ২১:০৬

চাকুরী

ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬ ২১:০৬

ছবি: আ ফ ম নিজাম।

ডোপ টেস্টে ‘পজিটিভ’ ফল আসায় পুলিশ সুপার আ ফ ম নিজাম পিপিএম-বারকে সরকারি চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে গত ১০ সেপ্টেম্বর প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, আ ফ ম নিজাম বর্তমানে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত ছিলেন। তিনি মিরপুরে চলমান ডিএসসিএসসি-২০২৬ কোর্সে অংশ নিতে গত ৮ জানুয়ারি পুলিশ সদর দপ্তর থেকে রওনা হন।

কোর্স চলাকালে গত ৭ জুন অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার অংশ হিসেবে তার মাদক পরীক্ষা করা হয়।

পরীক্ষায় তার শরীরে বেনজোডায়াজেপিনস এবং অ্যামফিটামিন/মেথঅ্যামফিটামিনের উপস্থিতি শনাক্ত হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ ধরনের ফলাফল ডিএসসিএসসি কোর্সের শৃঙ্খলার পরিপন্থী।

এ অবস্থায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ১২(১) অনুযায়ী গত ৩১ আগস্ট থেকে তাকে সাময়িক বরখাস্ত করার প্রয়োজনীয়তা দেখা দেয়। পরবর্তীতে একই বিধির আওতায় তাকে সরকারি চাকরি থেকে সামগ্রিকভাবে বরখাস্ত করা হয়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।