শিরোনাম
ক্ষমতার পালাবদলে সিলেটের সাবেক মন্ত্রী-এমপিরা আজ কে কোথায় ১০ জেলায় বন্যার শঙ্কা, সিলেট-সুনামগঞ্জে বাড়ছে নদীর পানি প্রভাষক পরিচয়ে খাতা মূল্যায়ন, আসলে কলেজের অফিস সহকারী! ‘জুলাই কার- এই বিভাজন সৃষ্টি করবেন না, তাহলে জুলাই কারও থাকবে না’ : স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ায় শ্রম সংকট: আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ আনোয়ারের সিলেটে অটোরিকশা-মোটরসাইকেলের সং/ঘর্ষে প্রাণ গেলো যুবকের জ্বালানি সংকট কাটাতে আরও সময় লাগবে: সিলেটে বাণিজ্যমন্ত্রী সিলেটে থামছে না হামের ছোবল, আজও দুই শিশুর মৃ / ত্যু সিলেটের মাস্টারপ্ল্যান বাস্তবায়নে ঢাকায় উচ্চপর্যায়ের সভা নতুন পে স্কেল নিয়ে অনিশ্চয়তা

https://www.emjanews.com/

17584

sylhet

প্রকাশিত

০৫ আগস্ট ২০২৬ ২০:৫২

আপডেট

০৫ আগস্ট ২০২৬ ২১:৫৮

সিলেট

হবিগঞ্জে শহীদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬ ২০:৫২

ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে জেলা পুলিশ।

বুধবার (৫ আগস্ট) সকাল ১০টার দিকে হবিগঞ্জ সদর উপজেলার জুলাই স্মৃতিস্তম্ভে জেলা পুলিশ সুপার মো. তারেক মাহমুদের নেতৃত্বে জেলা পুলিশের একটি প্রতিনিধি দল পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া বীর সংগ্রামী ও আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি নীরব শ্রদ্ধা জানানো হয়।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ মো. জি কে গউছ।

এছাড়াও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন পদমর্যাদার সদস্যরা অনুষ্ঠানে অংশ নেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে পুলিশ সুপার মো. তারেক মাহমুদ হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে জুলাই শহিদ পরিবারের সদস্য এবং জুলাই যোদ্ধাদের সম্মানে অনুষ্ঠিত সংবর্ধনা ও আলোচনা সভায় অংশ নেন।

সেখানে তিনি শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে তাঁদের অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং গণঅভ্যুত্থানের চেতনাকে সমুন্নত রাখার আহ্বান জানান।