https://www.emjanews.com/

17701

sylhet

প্রকাশিত

১০ আগস্ট ২০২৬ ১৯:৫৭

সিলেট

হবিগঞ্জে সাবেক ছাত্রলীগ সম্পাদক গ্রেপ্তার

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬ ১৯:৫৭

ছবি: সংগৃহীত

হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মুফাচ্ছিরুল ইসলাম মুফতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১২ আগস্ট) দুপুরে হবিগঞ্জ পৌরসভার প্রধান ডাকঘর এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত মুফতি হবিগঞ্জ পৌরসভার ধানেশ্বরবাড়ী আবাসিক এলাকার মো. রইছ মিয়ার ছেলে।

পুলিশ জানায়, মুফাচ্ছিরুল ইসলাম মুফতির বিরুদ্ধে হবিগঞ্জ সদর থানায় একাধিক মামলা রয়েছে। তিনি গত ৪ জুন দায়ের করা একটি সন্ত্রাসবিরোধী আইনের মামলার তদন্তে উঠে আসা সন্দিগ্ধ আসামি।

এছাড়া, গত ৮ আগস্ট হবিগঞ্জ সদর থানায় দায়েরকৃত অপর একটি সহিংসতা মামলার এজাহারনামীয় আসামি হিসেবেও তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।