শিরোনাম
সিলেটে ৩ খু/ন: বাবুলকে ৪ দিনের রিমান্ডে নিলো পুলিশ সিলেটের পাহাড়-নদী চষে বেড়াচ্ছে বিজিবি: আড়াই কোটি টাকার চালান জব্দ সিলেটে যে ভাইরাসে হাসপাতালে রোগীর ভিড়: আরেক মৃ/ত্যু নবম পে-স্কেল বাস্তবায়নে ফের শঙ্কা শাহজালাল মাজারে এবার মিললো ‌৭০ লাখ ৮৮ হাজার টাকা: সাথে ২ ভরি স্বর্ণ, বৈদেশিক মুদ্রা সিলেটে টানা পাঁচ দিন বৃষ্টির আভাস সিলেটে মেয়েকে ধ/র্ষণের অভিযোগ করায় বাবাকে হ/ত্যা, গ্রে/প্তার আসামির ছেলে সিলেটে মেয়েকে ধ/র্ষণের অভিযোগ করায় পুলিশের উপস্থিতিতেই বাবাকে কু/পিয়ে খু/ন সিলেটে ৩ খু/নের প্রকৃত অপরাধী চিহ্নিতের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর ট্রিপল মা-র্ডার: মেয়ে সেলিনা সুলতানার এজহার, বাবুল মিয়াকে আ/সামী করা হয়নি

https://www.emjanews.com/

17821

entertainment

প্রকাশিত

১৫ আগস্ট ২০২৬ ২১:১২

আপডেট

১৫ আগস্ট ২০২৬ ২১:১৬

বিনোদন

সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেলেন বলিউডের রানি মুখার্জি

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬ ২১:১২

ছবি: সংগৃহীত

তিন দশকের বর্ণাঢ্য অভিনয় জীবন এবং অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন বলিউড সম্রাজ্ঞী রানি মুখার্জি। অস্ট্রেলিয়ার মেলবোর্নভিত্তিক স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান লা ট্রোব বিশ্ববিদ্যালয় তাকে এই বিশেষ সম্মানে ভূষিত করেছে। দীর্ঘ ক্যারিয়ারে বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া এই অভিনেত্রী এই অর্জনকে তার জীবনের অন্যতম শ্রেষ্ঠ প্রাপ্তি হিসেবে উল্লেখ করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে রানি মুখার্জি আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, 'জীবনের কিছু কিছু মুহূর্ত মানুষকে থমকে দাঁড়িয়ে পেছনে তাকাতে বাধ্য করে। আজকের এই দিনটি আমার জন্য তেমনই একটি মুহূর্ত। প্রায় তিন দশকের এই দীর্ঘ যাত্রাপথে আমি যেসব চরিত্রের মধ্য দিয়ে গিয়েছি এবং যে অভিজ্ঞতাসমূহ অর্জন করেছি, তা আমাকে আজকের এই মানুষ ও অভিনেত্রী হিসেবে গড়ে তুলেছে।'

বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে রানি কৃতজ্ঞতা জানান তার অগুনতি ভক্ত ও দর্শকদের প্রতি। তিনি বলেন, 'দর্শকরা বছরের পর বছর ধরে আমার কাজকে তাদের ঘর, হৃদয় এবং স্মৃতির অংশ করে নিয়েছেন। তাদের ভালোবাসা ও সমর্থন ছাড়া আজকের এই পথচলা সম্ভব হতো না। লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া এই সম্মান আমি অত্যন্ত বিনম্রতা ও গর্বের সাথে গ্রহণ করছি।'

রানি মুখার্জি মনে করেন, এই অর্জন শুধু তার একার নয় বরং ভালো গল্পের শক্তির প্রতিফলন। আগামী দিনেও শক্তিশালী নারী চরিত্র ও জীবনঘনিষ্ঠ গল্পের মাধ্যমে দর্শকদের বিনোদিত করার অঙ্গীকার ব্যক্ত করেন এই গুণী অভিনেত্রী। তার এই আন্তর্জাতিক স্বীকৃতি বলিউড পাড়ায় যেমন আনন্দের জোয়ার এনেছে, তেমনি ভক্তদের মাঝেও তৈরি করেছে বিশেষ উন্মাদনা।