শিরোনাম
নতুন করে যাচাই হবে জুলাইযোদ্ধাদের তালিকা, বাদ পড়াদের আবেদনের সুযোগ জানা গেল সরকারি চাকুরিতে শূন্য পদের সংখ্যা সাবেক এমপি সুলতান মনসুর ফের গ্রেপ্তার সিলেটে ৮৫ পূজামণ্ডপে সিসিকের সর্বাত্মক প্রস্তুতি চাকরির আশায় রাশিয়ায়, যুদ্ধে প্রাণ গেল ২০ বাংলাদেশির: এসআরবি পানি-মোটরসাইকেল যেনো কাল হয়ে দাঁড়িয়েছে শাবির সম্ভাবনাময় তরুণদের: ১০ মাসে ঝরল ৭ প্রাণ সিলেট-ঢাকা মহাসড়কে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নি/হ/ত সিলেটে ২৪ ঘণ্টায় নতুন হাম শনাক্ত ও মৃত্যু নেই, ভর্তি ১২৩ ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাবি শিক্ষার্থীর মৃত্যু সিলেটে মোটরবাইকের ধাক্কায় প্রাণ গেল কিশোরের

https://www.emjanews.com/

17960

national

প্রকাশিত

২১ আগস্ট ২০২৬ ১১:০৮

জাতীয়

বিদ্যালয়ের বাথরুম থেকে হাত-পা বাঁধা অবস্থায় নবম শ্রেণির ছাত্রী উদ্ধার

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬ ১১:০৮

ছবি: সংগৃহীত

খুলনার দিঘলিয়ায় বিদ্যালয় ছুটির প্রায় পাঁচ ঘণ্টা পর বাইরে থেকে তালাবদ্ধ বাথরুমের ভেতর থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় নবম শ্রেণির এক ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে উপজেলার গাজীরহাট হাজী নৈমুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বিদ্যালয়ে ক্লাস শেষে ওই ছাত্রী বাথরুমে প্রবেশ করার পর অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। তাকে মারধরের পর চেতনানাশক স্প্রে প্রয়োগ করা হয় বলে অভিযোগ উঠেছে। এতে সে অচেতন হয়ে পড়ে। পরে জ্ঞান ফিরলে নিজেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় দেখতে পায় সে। এ সময় বাথরুমের ভেতর থেকে চিৎকার শুরু করলে পাশের ভবনে কাজ করা নির্মাণ শ্রমিকেরা বিষয়টি টের পান।

পরে শ্রমিকেরা বাথরুমের দরজা ভেঙে ওই ছাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেন। প্রথমে স্থানীয়ভাবে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগী দিঘলিয়া উপজেলার বাসিন্দা।

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, ভুক্তভোগী হামলাকারীদের দেখতে না পাওয়ায় তাদের সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দিতে পারেনি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

ওসি আরও বলেন, এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।