শিরোনাম
সিলেটের হুমায়ুন কবির এবার মন্ত্রিসভায় রায়নগর ট্রিপল মার্ডার: বাসা ভাড়ার জন্য চুরি করতে বাসায় প্রবেশ, ধরা পড়ে একাই তিনজনকে খুন! সিলেটে আরও পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে বাবুলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি হবিগঞ্জে সংরক্ষিত বন থেকে গাছ কাটা-বিক্রি: বিএনপি নেতাসহ ৬২ জনের বিরুদ্ধে মামলা রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন, চলছে গণনা সিলেটে ৩ খু/ন: রিমান্ড শেষে আদালতে বাবুল, দিবেন ১৬৪ ধারায় জবানবন্দী সাতছড়ি বনে মাটির নিচে মিললো বিপুল পরিমাণ পি/স্তল-গু/লি হবিগঞ্জের সাতছড়ি-রেমায় গাছ লু/টের ‘মাস্টারমাইন্ড’ কারা? গোপন নথিতে সরকারি দলের নেতাকর্মীসহ ৬২ জনের নাম সিলেটে হাম উপসর্গে আরও এক মৃ/ত্যু, ভর্তি ১০৮

https://www.emjanews.com/

17966

sylhet

প্রকাশিত

২১ আগস্ট ২০২৬ ২০:০৮

সিলেট

সুনামগঞ্জে জুমার নামাজে যাওয়ার পথে ২ জন গুলিবিদ্ধ, থমথমে পরিস্থিতি

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬ ২০:০৮

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় পূর্বশত্রুতার জের ধরে জুমার নামাজে যাওয়ার পথে দু’জনকে গুলি করার ঘটনা ঘটেছে। আশঙ্কাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।

শুক্রবার (২১ আগস্ট) দুপুরে উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড়া (নারাইনপুর) এলাকায় এই হামলার ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন শাহারপাড়া-নারাইনপুর এলাকার বাসিন্দা আবুল হেকিম (৬০) ও মিফতা (২৮)।

আহতদের পরিবারের অভিযোগ, দীর্ঘদিনের বিরোধের জেরে জুমার নামাজের উদ্দেশে বাড়ি থেকে বের হওয়া আবুল হেকিম ও মিফতা চালবন্দ এলাকায় পৌঁছালে প্রতিপক্ষের লোকজন তাঁদের ওপর অতর্কিতে গুলি চালায়। প্রতিপক্ষ আব্দুল আহাদ, তাঁর ছেলে সিমু আহমদ ও ইমন আহমদ, এবং রাসেল কামালী ও জোবায়েল কামালীর নেতৃত্বে এই হামলা চালানো হয় বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার।

গুলির শব্দে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে রক্তাত্ত অবস্থায় দু’জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দিনেদুপুরে এমন গোলাগুলির পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর বাড়তি নজরদারি রাখা হচ্ছে।

জগন্নাথপুর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।