শিরোনাম
হবিগঞ্জে সংরক্ষিত বন থেকে গাছ কাটা-বিক্রি: বিএনপি নেতাসহ ৬২ জনের বিরুদ্ধে মামলা রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন, চলছে গণনা সিলেটে ৩ খু/ন: রিমান্ড শেষে আদালতে বাবুল, দিবেন ১৬৪ ধারায় জবানবন্দী সাতছড়ি বনে মাটির নিচে মিললো বিপুল পরিমাণ পি/স্তল-গু/লি হবিগঞ্জের সাতছড়ি-রেমায় গাছ লু/টের ‘মাস্টারমাইন্ড’ কারা? গোপন নথিতে সরকারি দলের নেতাকর্মীসহ ৬২ জনের নাম সিলেটে হাম উপসর্গে আরও এক মৃ/ত্যু, ভর্তি ১০৮ সামাজিক নিরাপত্তা ভাতা: অনলাইন আবেদনের সময় বাড়ল শেখ হাসিনার প্রত্যর্পণ ও দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে ভারতের বার্তা লন্ডনে দুর্বৃত্তের গুলিতে সিলেটের যুবক নি/হ/ত ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকা ট্র্যাজেডি: সুনামগঞ্জের ৩ যুবক নিখোঁজ

https://www.emjanews.com/

17953

politics

প্রকাশিত

২০ আগস্ট ২০২৬ ২০:২১

রাজনীতি

মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬ ২০:২১

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় শহরের পৌরসভা প্রাঙ্গণ থেকে র‌্যালিটি বের করা হয়।

জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আহমেদ আহাদের নেতৃত্বে র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিকান্দর আলী সড়ক মোড়ে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় নেতাকর্মীদের হাতে দলীয় ও সংগঠনের পতাকা দেখা যায়। তারা বিভিন্ন স্লোগান দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ উদযাপন করেন।

র‌্যালিতে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জল, সাবেক সিলেট বিভাগীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক স্বাগত কিশোর দাস চৌধুরীসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে র‌্যালির পাশাপাশি বৃক্ষরোপণসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এসব কর্মসূচির মাধ্যমে সংগঠনের নেতাকর্মীরা সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ততার কথা তুলে ধরেন।

কর্মসূচিতে বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকেই স্বেচ্ছাসেবক দল বিএনপির বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে দলের কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ র‌্যালিকে কেন্দ্র করে শহরে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। র‌্যালি চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের উপস্থিতি ছিল