শিরোনাম
সিলেটে আরও পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে বাবুলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি হবিগঞ্জে সংরক্ষিত বন থেকে গাছ কাটা-বিক্রি: বিএনপি নেতাসহ ৬২ জনের বিরুদ্ধে মামলা রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন, চলছে গণনা সিলেটে ৩ খু/ন: রিমান্ড শেষে আদালতে বাবুল, দিবেন ১৬৪ ধারায় জবানবন্দী সাতছড়ি বনে মাটির নিচে মিললো বিপুল পরিমাণ পি/স্তল-গু/লি হবিগঞ্জের সাতছড়ি-রেমায় গাছ লু/টের ‘মাস্টারমাইন্ড’ কারা? গোপন নথিতে সরকারি দলের নেতাকর্মীসহ ৬২ জনের নাম সিলেটে হাম উপসর্গে আরও এক মৃ/ত্যু, ভর্তি ১০৮ সামাজিক নিরাপত্তা ভাতা: অনলাইন আবেদনের সময় বাড়ল শেখ হাসিনার প্রত্যর্পণ ও দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে ভারতের বার্তা

https://www.emjanews.com/

17954

surplus

প্রকাশিত

২০ আগস্ট ২০২৬ ২০:৫৯

অন্যান্য

জকিগঞ্জের নাফিসা পেলেন ৭৫ লাখ টাকার স্কলারশিপ

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬ ২০:৫৯

ছবি: নাফিসা সাব্বির চৌধুরী।

আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (AUW)-এ ৬০ হাজার মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৫ লাখ টাকা সমমূল্যের স্কলারশিপ অর্জন করেছেন সিলেটের জকিগঞ্জের মেয়ে নাফিসা সাব্বির চৌধুরী। এই বৃত্তির আওতায় আগামী চার বছর বিনা খরচে বিশ্ববিদ্যালয়টিতে স্নাতক (গ্র্যাজুয়েশন) সম্পন্ন করার সুযোগ পাবেন তিনি।

নাফিসা জকিগঞ্জ উপজেলার আটগ্রাম-চারিগ্রাম এলাকার বাসিন্দা সাব্বির আহমদের মেঝো মেয়ে। নিজের মেধা, অধ্যবসায়, কঠোর পরিশ্রম ও শিক্ষার প্রতি নিষ্ঠার মাধ্যমে তিনি মর্যাদাপূর্ণ এই আন্তর্জাতিক বৃত্তি অর্জন করেছেন।

নাফিসার এই অসাধারণ অর্জনের খবরে তাঁর পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দের আমেজ বিরাজ করছে।

স্বজন ও স্থানীয়রা বলছেন, নাফিসার এই সাফল্য শুধু তাঁর পরিবারের জন্য গর্বের বিষয় নয়; এটি জকিগঞ্জের তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীদের জন্যও বড় ধরনের অনুপ্রেরণা।

তাঁরা আশা করছেন, নাফিসা তাঁর মেধা ও যোগ্যতার মাধ্যমে ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন করবেন এবং দেশ ও এলাকার জন্য সম্মান বয়ে আনবেন।

নাফিসার পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্থতা এবং শিক্ষাজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন। একই সঙ্গে তাঁর জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।