শিরোনাম
সুনামগঞ্জ-সাচনা সড়কে কাটা সাড়ে চার হাজার গাছ, সওজেরই নেই প্রশস্তকরণের পরিকল্পনা ১৮৮ একর জমিতে নতুন বিসিক, সিলেটে শিল্পায়নের নতুন দুয়ার ওসমানী বিমানবন্দরে বিসিকের ডিসপ্লে ও সেলস সেন্টার উদ্বোধন ওসমানীনগরে সড়ক দুর্ঘ/টনায় একই পরিবারের ৩ জনসহ ৪ জনের মৃ/ত্যু সিলেটে ডিসি অফিসের ফোন নম্বর হ্যাক, বিকাশে চাওয়া হচ্ছে টাকা সিলেটে হামের প্রকোপ বাড়ছে: ২৪ ঘণ্টায় ভর্তি ৯১, মৃ/ত্যু আরেক শিশুর সিলেটে স্বামীর বন্ধুরা মিলে গৃহবধূকে সংঘবদ্ধ ধ/র্ষ/ণ, গ্রে/প্তা/র ২ শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী সিলেটের হুমায়ুন কবির এবার মন্ত্রিসভায় রায়নগর ট্রিপল মার্ডার: বাসা ভাড়ার জন্য চুরি করতে বাসায় প্রবেশ, ধরা পড়ে একাই তিনজনকে খুন!

https://www.emjanews.com/

18004

jobs

প্রকাশিত

২২ আগস্ট ২০২৬ ২১:৩০

চাকুরী

পুলিশের ৪ হাজার এএসআই পদ সংরক্ষণের মেয়াদ বাড়ল

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬ ২১:৩০

ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি কার্যকরভাবে নিয়ন্ত্রণে রাখতে অস্থায়ীভাবে সৃজিত ৪ হাজার এএসআই (নিরস্ত্র) পদের সংরক্ষণের মেয়াদ আরও তিন বছর বাড়িয়েছে সরকার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-৩ শাখা থেকে এ বিষয়ে একটি সরকারি পরিপত্র জারি করা হয়েছে। গত ১৭ আগস্ট উপসচিব নাসরিন সুলতানার স্বাক্ষরে পরিপত্রটি জারি করা হয়। বৃহস্পতিবার (২০ আগস্ট) এটি প্রকাশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

পরিপত্রে বলা হয়েছে, পুলিশি কার্যক্রম সুচারুভাবে পরিচালনা এবং সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে অস্থায়ীভাবে সৃষ্ট ৪ হাজার এএসআই (নিরস্ত্র) পদ সংরক্ষণের মেয়াদ বাড়ানোর সরকারি মঞ্জুরি দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, এসব পদ যে উদ্দেশ্যে সৃজন করা হয়েছিল, সেই প্রয়োজনীয়তা এখনো রয়েছে। ভবিষ্যতেও পদগুলো বিলুপ্ত হওয়ার সম্ভাবনা নেই। তাই পুলিশের সুষ্ঠু কর্মসম্পাদনের স্বার্থে ৪ হাজার এএসআই পদ সংরক্ষণের মেয়াদ তিন ধাপে বাড়ানো হয়েছে।

সরকারি অনুমোদন অনুযায়ী, পদগুলো চলতি বছরের ১ জুন থেকে ২০২৭ সালের ৩১ মে পর্যন্ত, এরপর ২০২৭ সালের ১ জুন থেকে ২০২৮ সালের ৩১ মে পর্যন্ত এবং সর্বশেষ ২০২৮ সালের ১ জুন থেকে ২০২৯ সালের ৩১ মে পর্যন্ত সংরক্ষিত থাকবে।

পরিপত্রে শর্ত দেওয়া হয়েছে, এ সংক্রান্ত ব্যয় বাংলাদেশ পুলিশ অধিদপ্তরের নিজস্ব বাজেট বরাদ্দ থেকে নির্বাহ করতে হবে। এ জন্য অতিরিক্ত কোনো অর্থ বরাদ্দ বা দাবি করা যাবে না।

৪ হাজার এএসআই পদ সংরক্ষণের মেয়াদ বাড়ানোর ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন রয়েছে বলে পরিপত্রে উল্লেখ করা হয়েছে।