শিরোনাম
মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, ১০ হাজার কর্মী যাবেন বিনা খরচে হবিগঞ্জ কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের সিলেট-ঢাকা মহাসড়কে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর দেড় মাস সিলেট নগরীর যে স্থানে চলাচলে মানতে হবে বিশেষ নির্দেশনা নতুন করে যাচাই হবে জুলাইযোদ্ধাদের তালিকা, বাদ পড়াদের আবেদনের সুযোগ জানা গেল সরকারি চাকুরিতে শূন্য পদের সংখ্যা সাবেক এমপি সুলতান মনসুর ফের গ্রেপ্তার সিলেটে ৮৫ পূজামণ্ডপে সিসিকের সর্বাত্মক প্রস্তুতি চাকরির আশায় রাশিয়ায়, যুদ্ধে প্রাণ গেল ২০ বাংলাদেশির: এসআরবি পানি-মোটরসাইকেল যেনো কাল হয়ে দাঁড়িয়েছে শাবির সম্ভাবনাময় তরুণদের: ১০ মাসে ঝরল ৭ প্রাণ

https://www.emjanews.com/

19648

jobs

প্রকাশিত

১৫ অক্টোবর ২০২৬ ১৯:৩০

চাকুরী

সিলেটে স্কলার্সহোমের বিরুদ্ধে মামলায় জয়, চাকরি ফেরতের আদেশ শিক্ষকের

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬ ১৯:৩০

ছবি: সংগৃহীত

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের প্রতিবাদ করায় চাকরিচ্যুতির অভিযোগে দায়ের করা মামলায় সিলেটের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান স্কলার্সহোম শাহী ঈদগাহ শাখার ইসলাম শিক্ষার প্রভাষক মো. রিয়াজ উদ্দিনের পক্ষে রায় দিয়েছেন আদালত। তাঁকে স্বপদে ও স্ববেতনে চাকরিতে পুনর্বহালের আদেশ দিয়েছেন সিলেট শ্রম আদালত।

বুধবার (১৪ অক্টোবর) আদালত এ আদেশ দেন বলে জানিয়েছেন প্রভাষক রিয়াজ উদ্দিন।

আদালত সূত্রে জানা গেছে, ২০২৬ সালের ২১ এপ্রিল সিলেট শ্রম আদালতে মামলাটি দায়ের করা হয়। এর আগে ১৬ ফেব্রুয়ারি স্কলার্সহোম কর্তৃপক্ষ তাঁকে চাকরি থেকে অব্যাহতি দেয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে. কর্নেল (অব.) মুনির আহমেদ কাদেরীর স্বাক্ষরিত চিঠির মাধ্যমে তাঁকে অব্যাহতির বিষয়টি জানানো হয়।

ঘটনার সূত্রপাত গত ৮ ফেব্রুয়ারি। ওই দিন স্কলার্সহোমের শিক্ষকদের জন্য দক্ষতা উন্নয়নমূলক একটি প্রশিক্ষণ কর্মসূচি চলছিল। প্রশিক্ষণ চলাকালে সেখানে উপস্থিত হন সিলেট-১ আসনের তৎকালীন সংসদ সদস্য প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদির। সেখানে তিনি নির্বাচনী বক্তব্য দেন বলে জানা গেছে।

ওই প্রার্থী চলে যাওয়ার পর উপস্থিত শিক্ষক ও কলেজের অধ্যক্ষের সামনে ঘটনার প্রতিবাদ জানান প্রভাষক রিয়াজ উদ্দিন। তাঁর অভিযোগ ছিল, শিক্ষাপ্রতিষ্ঠানের অভ্যন্তরে এভাবে নির্বাচনী বক্তব্য দেওয়া নির্বাচনী আচরণবিধির পরিপন্থী। এ সময় তিনি উপস্থিত ব্যক্তিদের বিষয়টি স্মরণ করিয়ে দেন।

এরপর তাঁকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হলে বিষয়টি নিয়ে স্থানীয় শিক্ষাঙ্গন ও সচেতন মহলে আলোচনা শুরু হয়। চাকরিচ্যুতির সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিকার চেয়ে তিনি শ্রম আদালতে মামলা করেন।

দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে মামলায় নিজের পক্ষে রায় পাওয়ার কথা জানিয়েছেন রিয়াজ উদ্দিন। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, আদালত তাঁকে স্বপদে ও স্ববেতনে চাকরিতে পুনর্বহালের আদেশ দিয়েছেন। এ আদেশের ফলে তাঁর চাকরিতে ফিরে যাওয়ার পথ তৈরি হয়েছে।

এ বিষয়ে বক্তব্য জানতে স্কলার্সহোম শাহী ঈদগাহ শাখার অধ্যক্ষ লে. কর্নেল (অব.) মুনির আহমেদ কাদেরীর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।