শিরোনাম
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে খন্দকার মুক্তাদিরের নতুন দায়িত্ব মেয়েদের উপবৃত্তি ফেরানোর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সিলেট-তামাবিল সড়কে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মঙ্গলবার সিলেট আসছেন বাণিজ্যমন্ত্রী সিলেটে এবার আরেক ব্যবসায়ীকে বাড়ির পাশে কুপিয়ে খু/ন সিলেটে সিএনজি অটোরিকশাকে বাসের ধাক্কা: মাদরাসাছাত্রী নিহ/ত, আহ/ত ৩ দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হলেন হুমায়ুন কবির বিশ্বের চাষযোগ্য জমির শতাংশে শীর্ষে বাংলাদেশ নুসরাত হত্যা মামলার চূড়ান্ত রায় সোমবার সিলেট-সুনামগঞ্জ সফরে মন্ত্রী আরিফুল হক, থাকছে একাধিক কর্মসূচি

https://www.emjanews.com/

18055

law-justice

প্রকাশিত

২৪ আগস্ট ২০২৬ ২০:৩০

আইন আদালত

জৈন্তাপুরে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ১০ নৌকা জব্দ ও ধ্বংস

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬ ২০:৩০

ছবি: সংগৃহীত

সিলেটের জৈন্তাপুর উপজেলার রাংপানি নদীতে অবৈধভাবে বালু উত্তোলন রুখতে কঠোর অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

সোমবার (২৪ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পরিচালিত এই টাস্কফোর্স অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত ১০টি বারকি নৌকা জব্দ করা হয়েছে। পরে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় জব্দকৃত নৌকাগুলো জনসম্মুখেই বিনষ্ট করা হয়।

জৈন্তাপুর উপজেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত এই যৌথ অভিযানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও বাংলাদেশ পুলিশ। উপজেলার ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়নের রাংপানি নদী এলাকায় দীর্ঘ দিন ধরে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল, যা নদী শাসন ও স্থানীয় পরিবেশের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নদী ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। অবৈধভাবে বালু উত্তোলনের মাধ্যমে যারা পরিবেশের ক্ষতি করছে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। একই সঙ্গে নদী ও পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।