শিরোনাম
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে খন্দকার মুক্তাদিরের নতুন দায়িত্ব মেয়েদের উপবৃত্তি ফেরানোর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সিলেট-তামাবিল সড়কে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মঙ্গলবার সিলেট আসছেন বাণিজ্যমন্ত্রী সিলেটে এবার আরেক ব্যবসায়ীকে বাড়ির পাশে কুপিয়ে খু/ন সিলেটে সিএনজি অটোরিকশাকে বাসের ধাক্কা: মাদরাসাছাত্রী নিহ/ত, আহ/ত ৩ দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হলেন হুমায়ুন কবির বিশ্বের চাষযোগ্য জমির শতাংশে শীর্ষে বাংলাদেশ নুসরাত হত্যা মামলার চূড়ান্ত রায় সোমবার সিলেট-সুনামগঞ্জ সফরে মন্ত্রী আরিফুল হক, থাকছে একাধিক কর্মসূচি

https://www.emjanews.com/

18052

sylhet

প্রকাশিত

২৪ আগস্ট ২০২৬ ১৯:৫৪

সিলেট

সিলেট-তামাবিল সড়কে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬ ১৯:৫৪

ছবি: সংগৃহীত

সিলেট-তামাবিল মহাসড়কে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হাসান মিয়া গুলাল (৩৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) দুপুর ১টা থেকে দেড়টার মধ্যবর্তী সময়ে তামাবিল হাইওয়ে থানা সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত হাসান মিয়া গোয়াইনঘাট উপজেলার হাতিপাড়া গ্রামের ছয়ফুল্লার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, হাসান মিয়া তার মোটরসাইকেল (সিলেট-ল-১২-০৯০২) নিয়ে জাফলংয়ের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে তামাবিল হাইওয়ে থানা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে সিলেট অভিমুখে আসা একটি দ্রুতগামী হাইড্রলিক ট্রাকের (বগুড়া-ড-১১-২৬৫৫) সঙ্গে তার মোটরসাইকেলটির প্রবল সংঘর্ষ হয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে তাৎক্ষণিক উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করেছে।

তামাবিল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।