শিরোনাম
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে খন্দকার মুক্তাদিরের নতুন দায়িত্ব মেয়েদের উপবৃত্তি ফেরানোর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সিলেট-তামাবিল সড়কে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মঙ্গলবার সিলেট আসছেন বাণিজ্যমন্ত্রী সিলেটে এবার আরেক ব্যবসায়ীকে বাড়ির পাশে কুপিয়ে খু/ন সিলেটে সিএনজি অটোরিকশাকে বাসের ধাক্কা: মাদরাসাছাত্রী নিহ/ত, আহ/ত ৩ দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হলেন হুমায়ুন কবির বিশ্বের চাষযোগ্য জমির শতাংশে শীর্ষে বাংলাদেশ নুসরাত হত্যা মামলার চূড়ান্ত রায় সোমবার সিলেট-সুনামগঞ্জ সফরে মন্ত্রী আরিফুল হক, থাকছে একাধিক কর্মসূচি

https://www.emjanews.com/

18062

surplus

প্রকাশিত

২৪ আগস্ট ২০২৬ ২১:৫২

অন্যান্য

মিশিগানে কানাইঘাট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বনভোজন

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬ ২১:৫২

ছবি: সংগৃহীত

শিকড়ের টানে যুক্তরাষ্ট্রের মিশিগানে একত্রিত হলেন কানাইঘাটের প্রবাসীরা। কানাইঘাট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে আনন্দঘন বনভোজন ও মিলনমেলা।

গেলো রোববার স্থানীয় সময় দুপুরে ম্যাডিসন হাইটস শহরের সিভিক সেন্টার পার্কে আয়োজিত দিনব্যাপী এঅনুষ্ঠানে মিশিগানে বসবাসরত কানাইঘাটবাসীসহ বাংলাদেশি কমিউনিটির বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

কানাইঘাটবাসীর পারস্পরিক যোগাযোগ, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার পাশাপাশি নতুন প্রজন্মের সঙ্গে নিজ এলাকার সংস্কৃতি ও ঐতিহ্যের পরিচয় করিয়ে দিতে এ আয়োজন করা হয়।

পবিত্র কুরআন থেকে তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে অতিথিদের সঙ্গে নিয়ে বনভোজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংগঠনের সভাপতি শরিফ উদ্দিন আহমেদ।

দিনব্যাপী আয়োজনে শিশু-কিশোর, নারী ও পুরুষদের জন্য ছিল নানা ধরনের ক্রীড়া প্রতিযোগিতা। এতে অংশ নিয়ে প্রবাসী কানাইঘাটবাসী ও তাদের পরিবারের সদস্যরা আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন।

এছাড়া মিশিগানে বসবাসরত কানাইঘাটের গ্র্যাজুয়েটদের সম্মাননা প্রদান, সাংস্কৃতিক পরিবেশনা ও প্রীতিভোজের আয়োজন করা হয়। সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন রেনেসাঁ কালচারাল গ্রুপের শিল্পীরা।

সংগঠনের সভাপতি শরিফ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুর রহমান ও সহ-সাধারণ সম্পাদক কয়েছ আহমদ।

অনুষ্ঠানে বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি খাজা শাহাব উদ্দিন আহমেদ, সাবেক সভাপতি ওয়ালিউর রহমান ও উপদেষ্টা মায়েন উদ্দিন আহমেদ।

বক্তারা বলেন, প্রবাসে বসবাস করলেও কানাইঘাটবাসীর হৃদয়ে নিজের মাটি, মানুষ ও ঐতিহ্যের প্রতি গভীর টান রয়েছে। পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার মাধ্যমে কানাইঘাটের মানুষের মধ্যে ঐক্য আরও সুদৃঢ় করতে হবে। বিশেষ করে নতুন প্রজন্মকে নিজেদের শিকড় ও সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে পরিচিত করে তোলার ক্ষেত্রে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তারা আরও বলেন, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে কানাইঘাটের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে প্রবাসী কানাইঘাটবাসীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি এলাকার মানুষের কল্যাণেও সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি আব্দুল হামিদ চৌধুরী, যুব বিষয়ক সম্পাদক খাজা আফজাল হোসেন, নির্বাহী সদস্য ফয়জুর রহমানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

আয়োজকরা বলেন, কর্মব্যস্ত প্রবাসজীবনে এমন আয়োজন শুধু বিনোদনের সুযোগ তৈরি করে না, বরং নিজ এলাকার মানুষের সঙ্গে সম্পর্ক নবায়ন ও নতুন প্রজন্মের সঙ্গে শিকড়ের বন্ধন দৃঢ় করার সুযোগ করে দেয়। ভবিষ্যতেও কানাইঘাটবাসীর মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব ও সম্প্রীতি বজায় রাখতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।