শিরোনাম
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে খন্দকার মুক্তাদিরের নতুন দায়িত্ব মেয়েদের উপবৃত্তি ফেরানোর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সিলেট-তামাবিল সড়কে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মঙ্গলবার সিলেট আসছেন বাণিজ্যমন্ত্রী সিলেটে এবার আরেক ব্যবসায়ীকে বাড়ির পাশে কুপিয়ে খু/ন সিলেটে সিএনজি অটোরিকশাকে বাসের ধাক্কা: মাদরাসাছাত্রী নিহ/ত, আহ/ত ৩ দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হলেন হুমায়ুন কবির বিশ্বের চাষযোগ্য জমির শতাংশে শীর্ষে বাংলাদেশ নুসরাত হত্যা মামলার চূড়ান্ত রায় সোমবার সিলেট-সুনামগঞ্জ সফরে মন্ত্রী আরিফুল হক, থাকছে একাধিক কর্মসূচি

https://www.emjanews.com/

18051

surplus

প্রকাশিত

২৪ আগস্ট ২০২৬ ১৯:৪২

অন্যান্য

সিলেটে হাসান মার্কেটের জায়গায় হবে অত্যাধুনিক সুপার মার্কেট

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬ ১৯:৪২

ছবি: সিসিক

সিলেট নগরীর প্রাণকেন্দ্র বন্দরবাজারে হাসান মার্কেটের স্থলে অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত সুপার মার্কেট নির্মাণের ঘোষণা দিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

সোমবার (২৪ আগস্ট) বিকেলে হাসান মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন। 

মার্কেটের ব্যবসায়ী সমিতির কার্যালয়ে আয়োজিত সভায় সিসিক প্রশাসক বলেন, হাসান মার্কেট সিলেট নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত। ঐতিহ্যবাহী এই মার্কেটের স্থলে একটি অত্যাধুনিক সুপার মার্কেট নির্মাণ করা প্রয়োজন। যেহেতু এই স্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এখানে মার্কেট নির্মাণের আগে ট্রাফিক ম্যানেজমেন্ট এবং নিরাপত্তার বিষয়টি মাথায় রাখতে হবে।

তিনি বলেন, আমরা সার্বিক বিষয় বিবেচনা করে যত দ্রুত সম্ভব মার্কেট নির্মাণের পথে এগোব। মার্কেটে থাকবে আন্ডারগ্রাউন্ড পার্কিংসহ বিভিন্ন সুযোগ-সুবিধা। পাশাপাশি এখন যারা ব্যবসা করছেন তারা যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হন সেদিকেও আমরা দৃষ্টি রাখব। 

মতবিনিময় সভার সভাপতিত্ব করেন হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সভাপতি মো. রইছ আলী।

সমিতির সাধারণ সম্পাদক নিয়াজ মো. আজিজুল করিমের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন- সমিতির উপদেষ্টা মোহাম্মদ আলী আকিক, আজমল হোসেন চৌধুরী, সহ-সভাপতি আক্তার হোসেন সোহেল, সহ-সাধারণ সম্পাদক মো. সাহেদ বকস্, আজিজুল মকসুদ তালহা, কোষাধ্যক্ষ জাবেদ আহমদ, কার্যনির্বাহী সদস্য মো. নুরুল ইসলাম, মো. সিরাজুল ইসলাম, রিন্টু চক্রবর্তী, মো. আব্দুল রহিম, সাদ্দাম হোসেন মিলন, বিজয় দাস সানি, সমিতির সদস্য মীর মোহাম্মদ জাকারিয়া, নিটু দেব, শাহজাহান আহমদ, আবু হানিফ, সবুজ আহমদ, আব্দুল্লাহ আহমদ খোকন, এরশাদ আলম, কাউসার আহমদ, অফিস সহকারী সালমান হোসেন ইমন প্রমুখ।