শিরোনাম
শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা ওসমানী হাসপাতালে জন্মাষ্টমীর শোভাযাত্রায় সিলেটে সম্প্রীতির বার্তা সিলেটে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল ও ক্যান্সার ইনস্টিটিউট সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর মাজার জিয়ারত কর্মসূচিতে সাংবাদিকদের হেনস্তা করল বিএনপির নেতাকর্মীরা ‘সাত দিনের মধ্যে ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান’ স্বাস্থ্য খাতে বড় পরিসরে জনবল নিয়োগ দেবে সরকার : সিলেটে স্বাস্থ্যমন্ত্রী হ্যান্ডকাফসহ পলায়ন, ‘লাইভে’ চমক দেখানো আসির সুনামগঞ্জ শহর থেকে আটক ওসমানী হাসপাতালসহ ৩টি হাসপাতাল পরিদর্শন করতে শুক্রবার সিলেট আসছেন স্বাস্থ্য ও বাণিজ্যমন্ত্রী প্রতিমন্ত্রী হওয়ার পর প্রথম সিলেট আসছেন হুমায়ুন কবির শীঘ্রই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: সংসদে প্রবাসীকল্যাণ মন্ত্রী

https://www.emjanews.com/

18350

law-justice

প্রকাশিত

০৪ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৪৬

আইন আদালত

সিলেটে প্রতারণা করে দ্বিতীয় বিয়ে, যুক্তরাষ্ট্র প্রবাসী নারীর ১ বছরের জেল

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৪৬

ছবি: সংগৃহীত

বিয়ের তথ্য গোপন করে প্রতারণার মাধ্যমে ফের বিয়ের পিঁড়িতে বসা আলোচিত সেই প্রবাসী নারীর ঠাঁই হলো কারাগারে।

শারমিন সুরভী মৌসুমী নামের ওই নারী যুক্তরাষ্ট্র প্রবাসী হলেও জন্মসূত্রে বাংলাদেশি। আগের বিয়ের খবর ও সন্তানের অস্তিত্ব লুকিয়ে দ্বিতীয় বিয়ে করার অপরাধে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন।

মামলার নথি থেকে জানা যায়, আসামি শারমিন সুরভী মৌসুমী তার পূর্বের বিয়ের কথা গোপন রেখে জাকের আহমেদ নামের এক ব্যক্তির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের কিছুকাল পর জাকের আহমেদ জানতে পারেন শারমিন বিবাহিত এবং তার সন্তানও রয়েছে। প্রতারিত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে তিনি ন্যায়বিচারের আশায় আদালতের দ্বারস্থ হন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রহমান আফজাল রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘ বিচার প্রক্রিয়ায় বাদী ও সাক্ষীদের জবানবন্দি এবং প্রয়োজনীয় নথিপত্র পর্যালোচনা শেষে আদালত আসামিকে দোষী সাব্যস্ত করেন। যদিও এ মামলায় কনের পরিবারের অন্যান্য সদস্যদেরও আসামি করা হয়েছিল, তবে রায়ে তাদের বিষয়ে আদালত ভিন্ন সিদ্ধান্ত প্রদান করেছেন।

প্রতারণা ও তথ্য গোপনের মাধ্যমে সামাজিক ও ধর্মীয় রীতিনীতি অবমাননার এই রায় সিলেটে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।