শিরোনাম
সিলেটসহ সারাদেশে নির্বাচনের প্রস্তুতি শেষ পর্যায়ে, তফসিল এ মাসেই হাম পরিস্থিতির অবনতি: এক দিনে ভর্তি ১১২, মৃ/ত্যু বেড়ে ১৫৮ সালমান শাহর মৃত্যুর ৩০ বছর আজ: রহস্যের জট এখনও খোলেনি শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের ফেরাতে ভারতের সঙ্গে আলোচনা অব্যাহত: হুমায়ুন কবির সিলেটে অন্তঃসত্ত্বা মা ও ৪ বছরের মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে মাদরাসাছাত্র জনি হত্যা: শিক্ষক গ্রেপ্তার চলতি সপ্তাহেই আসছে নতুন পে স্কেলের গেজেট অপচিকিৎসা ও অননুমোদিত সাপ্লিমেন্ট ঠেকাতে স্বাস্থ্য অধিদপ্তরের কমিটি নামজারির সময় জমির বাস্তব শ্রেণি যাচাইয়ের নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের সিলেটে ৭৮ লাখ টাকার চো/রাচা/লানী পণ্য জব্দ

https://www.emjanews.com/

18379

economics

প্রকাশিত

০৫ সেপ্টেম্বর ২০২৬ ২১:১২

অর্থনীতি

চলতি সপ্তাহেই আসছে নতুন পে স্কেলের গেজেট

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬ ২১:১২

ছবি: সংগৃহীত

সরকারি চাকরিজীবীদের জন্য বহুল প্রতীক্ষিত সুখবর আসছে চলতি সপ্তাহেই। নতুন বেতন কাঠামোর (পে স্কেল) গেজেট প্রকাশের সব প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে।

সরকারি সূত্রমতে, সবকিছু ঠিক থাকলে আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে নতুন পে স্কেলের প্রজ্ঞাপন বা গেজেট জারি হতে পারে। এই ঘোষণার মাধ্যমে অবসান ঘটতে যাচ্ছে লাখ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীর দীর্ঘদিনের অপেক্ষার।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন পে স্কেলের প্রজ্ঞাপনের খসড়াটি ইতোমধ্যে প্রস্তুত করে মুদ্রণের জন্য বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ে (বিজি প্রেস) পাঠানো হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের পে স্কেল সংক্রান্ত কার্যক্রমের সঙ্গে যুক্ত একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, গত বুধবার রেজুলেশনটি বিজি প্রেসে পাঠানো হয়। সেখান থেকে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে খসড়াটি পুনরায় অর্থ মন্ত্রণালয়ে ফেরত আসবে। এরপর এটি চূড়ান্ত ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।

আইন মন্ত্রণালয়ের আইনগত যাচাই-বাছাই বা ভেটিং সম্পন্ন হওয়ার পর প্রজ্ঞাপনটিতে একটি এসআরও নম্বর বসানো হবে। এই নম্বর যুক্ত হওয়ার পরেই গেজেট আকারে এটি জনসমক্ষে প্রকাশ করা হবে।

মূলত গেজেট প্রকাশের পরই স্পষ্ট হবে নতুন বেতন কাঠামো ঠিক কবে থেকে এবং কীভাবে কার্যকর হতে যাচ্ছে।

নতুন পে স্কেলকে কেন্দ্র করে বর্তমানে প্রশাসনের সর্বস্তরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।