শিরোনাম
সিলেটসহ সারাদেশে নির্বাচনের প্রস্তুতি শেষ পর্যায়ে, তফসিল এ মাসেই হাম পরিস্থিতির অবনতি: এক দিনে ভর্তি ১১২, মৃ/ত্যু বেড়ে ১৫৮ সালমান শাহর মৃত্যুর ৩০ বছর আজ: রহস্যের জট এখনও খোলেনি শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের ফেরাতে ভারতের সঙ্গে আলোচনা অব্যাহত: হুমায়ুন কবির সিলেটে অন্তঃসত্ত্বা মা ও ৪ বছরের মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে মাদরাসাছাত্র জনি হত্যা: শিক্ষক গ্রেপ্তার চলতি সপ্তাহেই আসছে নতুন পে স্কেলের গেজেট অপচিকিৎসা ও অননুমোদিত সাপ্লিমেন্ট ঠেকাতে স্বাস্থ্য অধিদপ্তরের কমিটি নামজারির সময় জমির বাস্তব শ্রেণি যাচাইয়ের নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের সিলেটে ৭৮ লাখ টাকার চো/রাচা/লানী পণ্য জব্দ

https://www.emjanews.com/

18380

politics

প্রকাশিত

০৫ সেপ্টেম্বর ২০২৬ ২১:২৮

রাজনীতি

‘আমরা জানি কার কতটুকু সামর্থ্য’: জামায়াতের আমির

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬ ২১:২৮

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যারা পুনরায় দেশে ফ্যাসিবাদ কায়েমের স্বপ্ন দেখছেন, তাদের রুখে দিতে আর সাড়ে ১৫ বছর সময় লাগবে না।

শনিবার (৫ অক্টোবর) বিকেলে ফেনীর মহিপালে ১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি সতর্ক করে বলেন, ‘আমরা এই মাটির সন্তান, আমরা জানি কার কতটুকু সামর্থ্য আছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে আমরা আগেও ছিলাম, ভবিষ্যতেও থাকব।’

বিগত সরকারের দুঃশাসনের স্মৃতিচারণ করে ডা. শফিকুর রহমান বলেন, ফ্যাসিবাদকে বিদায় করতে এ দেশের মানুষকে সাড়ে ১৫ বছর সংগ্রাম করতে হয়েছে। জুলাই বিপ্লবসহ এই দীর্ঘ আন্দোলনে সাড়ে তিন হাজারের বেশি মানুষ শহীদ হয়েছেন।

তিনি আক্ষেপ করে বলেন, এখন অনেকে বড় বড় কথা বলছেন, অথচ সাড়ে ১৫ বছর তারা সরকারের অনুগ্রহ নিয়েও রাজপথে নামার সাহস দেখাননি। চক্রান্তকারীদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, কোনো অপশক্তির কাছে নতি স্বীকার না করে কেবল আল্লাহর ওপর ভরসা রেখে দেশ ও জনগণের স্বার্থে জামায়াত লড়াই চালিয়ে যাবে।

পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ১১ দলের কোনো নেতাকর্মীর ওপর হামলা বা নির্যাতন চালানো হলে তা বরদাশত করা হবে না। ছয় মাসের সময়সীমা উল্লেখ করে তিনি বলেন, এরপরও বিএনপির পক্ষ থেকে কোনো নিপীড়ন চালানো হলে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলা হবে। একইসঙ্গে তিনি অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন এবং তেল-গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানের দাবি জানান।

কর্নেল (অব.) অলি আহমদ তার বক্তব্যে বলেন, হাসিনা পালিয়ে গেলেও বর্তমান সরকার যদি একই কায়দায় দেশ পরিচালনা করতে চায়, তবে তা মেনে নেওয়া হবে না। দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি ডা. শফিকুর রহমানের যেকোনো আন্দোলনের ডাকে রাজপথে নামার প্রস্তুতি নিতে বলেন।

অন্যদিকে, মাওলানা মামুনুল হক সরকারের বিভিন্ন ‘কার্ড’ ব্যবস্থার সমালোচনা করে বলেন, জনগণের ভোটাধিকার নিয়ে তামাশা করা হলে এবং গণভোটের রায়কে উপেক্ষা করলে বিএনপিকে জনগণ চূড়ান্তভাবে ‘লাল কার্ড’ দেখাবে।

বিকেল সাড়ে ৩টায় শুরু হওয়া এই সংক্ষিপ্ত পথসভা শেষে লংমার্চটি চট্টগ্রামের অভিমুখে রওনা হয়।