শিরোনাম
দরপত্র ছাড়াই যাদুকাটার দুই বালুমহাল বিএনপি নেতাকে বুঝিয়ে দিল প্রশাসন কক্সবাজারে বেড়াতে গিয়ে সাগরে প্রাণ হারালেন তিন পর্যটক, নিখোঁজ ২ সিলেটে বৃহস্পতিবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায় সৌদি আরবগামী যাত্রীদের সুখবর দিলো বিমান সিলেটে পূজামণ্ডপে গান গেয়ে প্রত্যাহার পুলিশ সদস্য সিলেট সীমান্তে ২২ লাখ টাকার চোরাচালানের পণ্য জব্দ আজ প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব এক মিনিটেই শেষ ট্রেনের টিকিট, নতুন এজেন্সি নিয়োগের উদ্যোগ বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা বেড়েছে: যুক্তরাজ্যের প্রতিবেদন সব ধর্মের মানুষের সম্প্রীতি সুদৃঢ় করতে হবে: আরিফুল হক চৌধুরী

https://www.emjanews.com/

19844

politics

প্রকাশিত

২১ অক্টোবর ২০২৬ ২১:৩৭

রাজনীতি

স্থানীয় নির্বাচনে গ্রহণযোগ্য প্রার্থী বাছাইয়ের নির্দেশ তারেক রহমানের

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬ ২১:৩৭

ছবি: সংগৃহিত

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে সরকারি হস্তক্ষেপ না করার আশ্বাস দিয়ে জনগণের কাছে গ্রহণযোগ্য ও নির্বাচনে জয়ী হওয়ার সক্ষমতা রয়েছে, এমন প্রার্থী বাছাই করতে দলীয় নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা, অপরাধে না জড়ানো এবং সরকারের ইতিবাচক কর্মকাণ্ড জনগণের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে চট্টগ্রামের র‍্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ হোটেলে বিএনপির সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব নির্দেশনা দেন তারেক রহমান। সভায় সভাপতিত্ব করেন নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ। সঞ্চালনা করেন সংগঠনটির সদস্যসচিব নাজিমুর রহমান। এতে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের সাড়ে ৪০০ নেতা-কর্মী অংশ নেন।

সভায় স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তারেক রহমান বলেন, বর্তমান সরকার অতীতের ফ্যাসিবাদী সরকারের মতো নির্বাচনে কোনো হস্তক্ষেপ করবে না। তাই নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে এমন প্রার্থী নির্বাচন করতে হবে, যিনি জনগণের কাছে গ্রহণযোগ্য এবং ভোটে জয়ী হওয়ার সক্ষমতা রাখেন।

সভায় উপস্থিত নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে শুধু দলীয় পরিচয় নয়, বরং জনসমর্থন ও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সক্ষমতাকেও গুরুত্ব দেওয়ার বার্তা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে প্রার্থী নির্ধারণে দলীয় নেতাদের মধ্যে ঐক্য ও সমন্বয় বজায় রাখার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।

দলীয় সূত্র জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নেতা-কর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশও দিয়েছেন তারেক রহমান। এ জন্য সমাজের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

তারেক রহমান বলেন, সবাই নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করলে ৫০ শতাংশ অপরাধ কমে যাবে। নেতা-কর্মীদের নিজেরাও কোনো অপরাধে জড়াতে পারবেন না। এ ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না বলেও সতর্ক করেন তিনি।

সরকারের ভালো কাজগুলো সাধারণ মানুষের কাছে তুলে ধরার ওপরও গুরুত্ব দেন বিএনপির চেয়ারম্যান। স্থানীয় পর্যায়ে জনগণের সঙ্গে যোগাযোগ বাড়ানো এবং দলীয় নেতা-কর্মীদের দায়িত্বশীল আচরণের মাধ্যমে জনসম্পৃক্ততা বজায় রাখার বিষয়টি সভায় গুরুত্ব পায়।

এর আগে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রামে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে সামরিক উড়োজাহাজে রাজশাহী থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। পরে নগরের রহমতগঞ্জের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেন।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে জেএম সেন হল ও র‍্যাডিসন ব্লু হোটেলের সামনে নেতা-কর্মী ও উৎসুক মানুষের ভিড় দেখা যায়। সাংগঠনিক সভা শেষে রাতে চট্টগ্রাম ত্যাগ করেন তিনি।

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর গত ৯ আগস্ট প্রথমবারের মতো চট্টগ্রাম সফর করেন তারেক রহমান। ওই সফরে বাঁশখালী, ফটিকছড়ি, হাটহাজারী ও চট্টগ্রাম মহানগরের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন তিনি।