সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সীমান্তে পৃথক অভিযানে আনুমানিক ৩৬ লক্ষ ৫৩ হাজার ৩০০ টাকার চোরাচালানী মালামাল আটক করেছে।
০৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের আওতাধীন সিলেট সীমান্তবর্তী লাফার্জ, সোনালীচেলা, কালাইরাগ, পাথরকোয়ারী, দমদমিয়া, সোনারহাট ও প্রতাপপুর বিওপি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বিপুল পরিমাণ গরু, জিরা, শাড়ি, কসমেটিকস, গাড়ির পার্টস, সুপারি, বিড়ি, জুস, ফুচকা এবং অবৈধভাবে নদী থেকে বালু ও পাথর উত্তোলনে ব্যবহৃত বারকি নৌকা জব্দ করা হয়।
জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৩৬ লক্ষ ৫৩ হাজার ৩০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক জানান, সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা নিয়মিতভাবে চলমান রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জব্দকৃত মালামাল বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থার জন্য হস্তান্তর করা হবে বলে জানানো হয়েছে।
