সিলেটের ৪ প্রবাসীর দেশে ফেরা হলোনা: সৌদিতে সড়ক দু/র্ঘ/ট/নায় মৃ ত্যু
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬ ১৩:৩৫
সৌদি আরবের তায়েফ থেকে জেদ্দা বিমানবন্দরে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় চালকসহ চার প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার দিকে তায়েফের আল-খুরমা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও প্রবাসীদের তথ্য অনুযায়ী, নিহত চারজনেরই বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায়। তাদের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন- করিম উদ্দিন ও খালিদ মিয়া। বাকি দুজনের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
জানা গেছে, বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হওয়ার পর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।
এ ঘটনায় সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে নিহতদের নিজ এলাকা কানাইঘাটেও বিরাজ করছে শোকের আবহ।
সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও স্থানীয় কনস্যুলেট কর্তৃপক্ষ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত মরদেহ দেশে পাঠানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।
