শিরোনাম
নিরাপত্তার চাদরে সিলেট: ৭ পয়েন্টে রাষ্ট্রপতিকে স্বাগত জানাবে বিএনপি সিলেটে জনঘনিষ্ঠ ও যোগ্য প্রার্থী চায় বিএনপি: কপাল খুলবে কাদের? বাংলাদেশের বাজারে গুজরাটের ইলিশ, দুই মাসে আমদানি ৩৫২ টন মঙ্গলবার সিলেট আসছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির দুদকের পরিদর্শনের পর সিলেট ওসমানীতে চিকিৎসকদের ডিউটি রোস্টার তলব সিলেটসহ সারাদেশে ৭ ধাপে স্থানীয় সরকার নির্বাচন, প্রথম ধাপ ১২ নভেম্বর শাবিতে শিক্ষার্থীকে উত্ত্যক্তের অভিযোগে বহিরাগত যুবক আ/ট/ক সিলেটে এক দিনে অর্ধশত গ্রেফ/তার সিলেটে ২৪ ঘণ্টায় চার শিশুর মৃ/ত্যু ‘তৌহিদি জনতা’ নয়, এবার নৌকাবাইচ বন্ধ করতে চান ইউনিয়ন চেয়ারম্যান!

https://www.emjanews.com/

18652

sylhet

প্রকাশিত

১৩ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৪৬

সিলেট

সাচনা বাজারে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে অটোশ্রমিকদের বিক্ষোভ

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৪৬

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে দলীয় প্রভাব খাটিয়ে অটোস্ট্যান্ডের শ্রমিকদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছেন অটোস্ট্যান্ডের শ্রমিকরা।

রোববার দুপুরে সাচনা বাজার বেহেলী রোড সিএনজি স্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আল ভান্ডারি ত্রিমুখী পয়েন্টে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদী পথসভা।

পথসভায় বক্তারা অভিযোগ করেন, অটোস্ট্যান্ডের শ্রমিকরা দীর্ঘদিন ধরে নিজেদের শ্রম ও উপার্জনের ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করে আসছেন। কিন্তু দলীয় প্রভাব খাটিয়ে তাদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায়ের চেষ্টা করা হচ্ছে। এতে শ্রমিকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছে।

বক্তারা বলেন, শ্রমিকদের কষ্টার্জিত আয়ের ওপর কারও প্রভাব বিস্তার কিংবা জোর করে অর্থ আদায়ের চেষ্টা মেনে নেওয়া হবে না। তারা এ ধরনের কর্মকাণ্ড বন্ধের দাবি জানান এবং অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

পথসভায় বক্তব্য দেন অটোস্ট্যান্ড শ্রমিকদের সভাপতি মানিক মিয়া, সাধারণ সম্পাদক ইউনুস মিয়া, প্রচার সম্পাদক হক মিয়া, উপদেষ্টা নজরুল ইসলাম ও স্বপন কুমার পালসহ অন্যরা।

বক্তারা আরও বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার ও নিরাপদভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রয়োজন। একই সঙ্গে কোনো রাজনৈতিক পরিচয় বা প্রভাব ব্যবহার করে শ্রমিকদের হয়রানি কিংবা অর্থ আদায়ের চেষ্টা হলে তা প্রতিহত করার ঘোষণা দেন তারা।

এ সময় বিক্ষোভকারীরা অভিযুক্ত বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত এবং চাঁদা দাবির ঘটনা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।