ছবি: খন্দকার আব্দুল মুক্তাদির এমপি।
বাণিজ্য মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সরকারি সফরে সিলেট আসছেন।
সরকারি সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সকাল ১০টা ৩০ মিনিটে বিমানযোগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশে রওনা দেবেন তিনি। সকাল ১১টা ১৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর সিলেট সার্কিট হাউজে যাবেন।
সার্কিট হাউজে অবস্থানের পর দুপুর ১২টা ৩০ মিনিটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের উদ্দেশে রওনা দেবেন মন্ত্রী। দুপুর ১টায় মাজারে পৌঁছে জিয়ারত শেষে দুপুর ১টা ২৫ মিনিটে হযরত শাহপরান (রহ.)-এর মাজারের উদ্দেশে যাত্রা করবেন। সেখানে মাজার জিয়ারত শেষে বিকেল ৩টা ২৫ মিনিটে সার্কিট হাউজে ফিরে সাময়িক বিশ্রাম নেবেন।
এরপর বিকেল ৩টা থেকে নগর ভবনে রাষ্ট্রপতির সংবর্ধনাস্থলে উপস্থিত হয়ে অনুষ্ঠানে অংশ নেবেন খন্দকার আব্দুল মুক্তাদির।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে সন্ধ্যায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে থেকে ঢাকার উদ্দেশে সিলেট ছাড়বেন।
সরকারি এ সফরে মন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকবেন বাণিজ্য মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা তোফায়েল আহমেদ ও ব্যক্তিগত সহকারী রনি পাল।
মন্ত্রীর সফরকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ও প্রয়োজনীয় ব্যবস্থাপনায় থাকবে সিলেট জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন।
