শিরোনাম
নিরাপত্তার চাদরে সিলেট: ৭ পয়েন্টে রাষ্ট্রপতিকে স্বাগত জানাবে বিএনপি সিলেটে জনঘনিষ্ঠ ও যোগ্য প্রার্থী চায় বিএনপি: কপাল খুলবে কাদের? বাংলাদেশের বাজারে গুজরাটের ইলিশ, দুই মাসে আমদানি ৩৫২ টন মঙ্গলবার সিলেট আসছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির দুদকের পরিদর্শনের পর সিলেট ওসমানীতে চিকিৎসকদের ডিউটি রোস্টার তলব সিলেটসহ সারাদেশে ৭ ধাপে স্থানীয় সরকার নির্বাচন, প্রথম ধাপ ১২ নভেম্বর শাবিতে শিক্ষার্থীকে উত্ত্যক্তের অভিযোগে বহিরাগত যুবক আ/ট/ক সিলেটে এক দিনে অর্ধশত গ্রেফ/তার সিলেটে ২৪ ঘণ্টায় চার শিশুর মৃ/ত্যু ‘তৌহিদি জনতা’ নয়, এবার নৌকাবাইচ বন্ধ করতে চান ইউনিয়ন চেয়ারম্যান!

https://www.emjanews.com/

18695

sylhet

প্রকাশিত

১৫ সেপ্টেম্বর ২০২৬ ০০:৪৯

আপডেট

১৫ সেপ্টেম্বর ২০২৬ ০০:৫৩

সিলেট

সিলেটে ডিবির ফাঁদে শাহাব-জিলাল: ছোট ৩ প্যাকেটে প্রায় ২ লাখ টাকার চালান

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬ ০০:৪৯

সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকাল আনুমানিক সাড়ে ৫টার দিকে সিলেট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল জকিগঞ্জ থানাধীন ৪ নম্বর খলাছড়া ইউনিয়নের মাদারখাল এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

অভিযানে ৬শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার বাজার মূল্য আনুমানিক ১ লাখ ৮০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন জকিগঞ্জ থানার উত্তর মাদারখাল এলাকার শাহাব উদ্দিন (৫৪), পিতা মৃত মদরিছ আলী এবং ষাইট শৌল এলাকার জিলাল আহমদ (৩৮), পিতা মৃত আছদ্দর আলী।

ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত ইয়াবা ও গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জকিগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।