শিরোনাম
নিরাপত্তার চাদরে সিলেট: ৭ পয়েন্টে রাষ্ট্রপতিকে স্বাগত জানাবে বিএনপি সিলেটে জনঘনিষ্ঠ ও যোগ্য প্রার্থী চায় বিএনপি: কপাল খুলবে কাদের? বাংলাদেশের বাজারে গুজরাটের ইলিশ, দুই মাসে আমদানি ৩৫২ টন মঙ্গলবার সিলেট আসছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির দুদকের পরিদর্শনের পর সিলেট ওসমানীতে চিকিৎসকদের ডিউটি রোস্টার তলব সিলেটসহ সারাদেশে ৭ ধাপে স্থানীয় সরকার নির্বাচন, প্রথম ধাপ ১২ নভেম্বর শাবিতে শিক্ষার্থীকে উত্ত্যক্তের অভিযোগে বহিরাগত যুবক আ/ট/ক সিলেটে এক দিনে অর্ধশত গ্রেফ/তার সিলেটে ২৪ ঘণ্টায় চার শিশুর মৃ/ত্যু ‘তৌহিদি জনতা’ নয়, এবার নৌকাবাইচ বন্ধ করতে চান ইউনিয়ন চেয়ারম্যান!

https://www.emjanews.com/

18674

sylhet

প্রকাশিত

১৪ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৩১

সিলেট

শাবিতে শিক্ষার্থীকে উত্ত্যক্তের অভিযোগে বহিরাগত যুবক আ/ট/ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৩১

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) এক নারী শিক্ষার্থীকে অনুসরণ ও উত্ত্যক্ত করার অভিযোগে আনারুল মিয়া (২৭) নামের এক বহিরাগত যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

ভুক্তভোগী শিক্ষার্থী ও সহপাঠীদের অভিযোগ, গত রোববার (নির্দিষ্ট সময় আনুমানিক রাত পৌনে ১১টা) নগরীর একটি বাসায় টিউশনি শেষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এসে তিনি অটোরিকশার অপেক্ষায় ছিলেন। গাড়ি না পেয়ে হেঁটে হলে ফেরার সময় একটি মোটরসাইকেল নিয়ে আনারুল মিয়া তাকে অনুসরণ করতে থাকেন।

অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে উপাচার্যের বাসভবনের সামনে মোটরসাইকেল থামিয়ে ওই যুবক শিক্ষার্থীর কাছে মোবাইল নম্বর চান এবং বন্ধুত্বের প্রস্তাব দেন। শিক্ষার্থী তাকে অপরিচিত বলে জানান। এরপর গোলচত্বর পার হয়ে নারী শিক্ষার্থীদের হলের দিকে যাওয়ার সময় ওই যুবক পুনরায় শিস দেন, অশালীন অঙ্গভঙ্গি ও মন্তব্য করে তাকে অনুসরণ করতে থাকেন।

পরে ভুক্তভোগী শিক্ষার্থী বিষয়টি সহপাঠীদের জানান। সহপাঠীরা ও বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে আটক করেন এবং প্রক্টর কার্যালয়ে নিয়ে যান।

ভুক্তভোগীর এক সহপাঠী জানান, রাত ১১টার দিকে ফোন পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে দেখেন নিরাপত্তাকর্মীরা ওই মোটরসাইকেল চালককে ধরে রেখেছেন।

অভিযুক্ত আনারুল মিয়া নেত্রকোনার বাসিন্দা। তিনি বিশ্ববিদ্যালয়সংলগ্ন সুরমা আবাসিক এলাকায় থেকে রাজমিস্ত্রির কাজ করেন বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, অভিযুক্তকে পরে পুলিশে সোপর্দ করা হয়। শাবিপ্রবি প্রক্টর অধ্যাপক মোখলেছুর রহমান বলেন, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ভুক্তভোগীর নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

এ ঘটনায় সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা ফারুক মিয়া বাদী হয়ে থানায় মামলা প্রক্রিয়া শুরু করেন বলে জানিয়েছে জালালাবাদ থানা পুলিশ।