শিরোনাম
নিরাপত্তার চাদরে সিলেট: ৭ পয়েন্টে রাষ্ট্রপতিকে স্বাগত জানাবে বিএনপি সিলেটে জনঘনিষ্ঠ ও যোগ্য প্রার্থী চায় বিএনপি: কপাল খুলবে কাদের? বাংলাদেশের বাজারে গুজরাটের ইলিশ, দুই মাসে আমদানি ৩৫২ টন মঙ্গলবার সিলেট আসছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির দুদকের পরিদর্শনের পর সিলেট ওসমানীতে চিকিৎসকদের ডিউটি রোস্টার তলব সিলেটসহ সারাদেশে ৭ ধাপে স্থানীয় সরকার নির্বাচন, প্রথম ধাপ ১২ নভেম্বর শাবিতে শিক্ষার্থীকে উত্ত্যক্তের অভিযোগে বহিরাগত যুবক আ/ট/ক সিলেটে এক দিনে অর্ধশত গ্রেফ/তার সিলেটে ২৪ ঘণ্টায় চার শিশুর মৃ/ত্যু ‘তৌহিদি জনতা’ নয়, এবার নৌকাবাইচ বন্ধ করতে চান ইউনিয়ন চেয়ারম্যান!

https://www.emjanews.com/

18669

sylhet

প্রকাশিত

১৪ সেপ্টেম্বর ২০২৬ ১১:৫০

সিলেট

সিলেটে তরুণীকে ধ/র্ষ/ণের পর হ ত্যা: দুইজনের মৃ-ত্যু-দ-ণ্ড

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১১:৫০

সিলেট বিভাগের হবিগঞ্জ জেলায় ধর্ষণের পর হত্যার ঘটনায় দুইজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ৩০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকাল সোয়া ৩টায় হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক, জেলা ও দায়রা জজ সৈয়দা মিনহাজ উম মুনীরা এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের হরিনগর গ্রামের মিরাশ উদ্দিনের ছেলে খলিল উদ্দিন এবং মৃত ইশ্বাদ উল্লাহর ছেলে গোলাম হোসেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী কামাল উদ্দিন আহমেদ বলেন, এটি একটি চাঞ্চল্যকর হত্যা মামলা। একজন প্রেমের সম্পর্কের মাধ্যমে ভুক্তভোগীকে ধর্ষণ করে এবং অন্যজন ঘটনাটি দেখে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। পরে দুইজন মিলে তাকে হত্যা করে।

মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালের ২৬ ডিসেম্বর দিবাগত রাতে মোবাইল ফোনে গড়ে ওঠা সম্পর্কের সূত্র ধরে ভুক্তভোগীকে দেখা করতে ডাকেন খলিল উদ্দিন। পরে তাকে গ্রামের পাশের একটি জমিতে নিয়ে যান। সেখানে ঘটনাটি ঘটার পর অপর আসামি গোলাম হোসেন সেখানে গিয়ে ভুক্তভোগীকে ধর্ষণের চেষ্টা করেন।

একপর্যায়ে তাকে রাজি করাতে না পেরে দুজন মিলে ওড়না দিয়ে গলা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন। পরে মৃত্যু নিশ্চিত করতে গলা কেটে পালিয়ে যান।

পরদিন দুপুরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে তার লাশ উদ্ধার করেন। এ ঘটনায় নিহতের বাবা সুফি মিয়া অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

তদন্ত শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলার বিচার চলাকালে খলিল উদ্দিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন।

সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা শেষে আদালত এ রায় প্রদান করেন।