শিরোনাম
নিরাপত্তার চাদরে সিলেট: ৭ পয়েন্টে রাষ্ট্রপতিকে স্বাগত জানাবে বিএনপি সিলেটে জনঘনিষ্ঠ ও যোগ্য প্রার্থী চায় বিএনপি: কপাল খুলবে কাদের? বাংলাদেশের বাজারে গুজরাটের ইলিশ, দুই মাসে আমদানি ৩৫২ টন মঙ্গলবার সিলেট আসছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির দুদকের পরিদর্শনের পর সিলেট ওসমানীতে চিকিৎসকদের ডিউটি রোস্টার তলব সিলেটসহ সারাদেশে ৭ ধাপে স্থানীয় সরকার নির্বাচন, প্রথম ধাপ ১২ নভেম্বর শাবিতে শিক্ষার্থীকে উত্ত্যক্তের অভিযোগে বহিরাগত যুবক আ/ট/ক সিলেটে এক দিনে অর্ধশত গ্রেফ/তার সিলেটে ২৪ ঘণ্টায় চার শিশুর মৃ/ত্যু ‘তৌহিদি জনতা’ নয়, এবার নৌকাবাইচ বন্ধ করতে চান ইউনিয়ন চেয়ারম্যান!

https://www.emjanews.com/

18679

surplus

প্রকাশিত

১৪ সেপ্টেম্বর ২০২৬ ২০:০০

অন্যান্য

তিন বছর পর সিলেটে বাণিজ্য মেলার উদ্যোগ উইমেন চেম্বারের

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬ ২০:০০

ছবি: সংগৃহীত

সিলেটে আগামী ১০ অক্টোবর থেকে মাসব্যাপী ‘সৃজনশীল পণ্য প্রদর্শনী, শিল্প-পণ্য ও বাণিজ্য মেলা ২০২৬’ আয়োজনের উদ্যোগ নিয়েছে সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। নগরীর শাহী ঈদগাহ মাঠে এ মেলা অনুষ্ঠিত হবে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) শাহী ঈদগাহ মাঠে মেলার ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লুবানা ইয়াছমিন শম্পা।

তিনি বলেন, ‘সিলেট অঞ্চলে গত তিন বছরে কোনো বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়নি। এ কারণে সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সৃজনশীল পণ্য, শিল্প-পণ্য ও বাণিজ্য মেলার আয়োজনের উদ্যোগ নিয়েছে।’

লুবানা ইয়াছমিন শম্পা জানান, আগামী ১০ অক্টোবর মেলার উদ্বোধন হবে। এরপর মাসব্যাপী মেলা চলবে। এতে সিলেটের নারী উদ্যোক্তাদের পাশাপাশি সারা দেশের সৃজনশীল পণ্য উদ্যোক্তারা অংশগ্রহণ করবেন।

তিনি আরও বলেন, সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত সংগঠন। মেলা আয়োজনের জন্য সিলেট জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমোদন নেওয়া হয়েছে। মেলা চলাকালে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকেও সার্বক্ষণিক নিরাপত্তার অনুমোদন দেওয়া হয়েছে।

মেলার মাঠ ও অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রেও সিলেট সদর উপজেলার অনুমোদন রয়েছে বলে জানান তিনি। মেলার মাঠ সাজানো, আলোকসজ্জা, প্রবেশদ্বার ও অফিসসহ বিভিন্ন অবকাঠামোগত কাজ বাস্তবায়নে সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিকে সহযোগিতা করবে ‘সিলভেন্ট প্ল্যানার্স’ প্রতিষ্ঠান।

সংবাদ সম্মেলনে সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি আলেয়া ফেরদৌসী তুলি এবং পরিচালক সাঈমা সুলতানা চৌধুরী, রেহানা আফরোজ খান, রেহানা ফারুক শিরিন, আসমাউল হাসনা খান, গাজী জিনাত আফজা, শাহানা চৌধুরী ও তাহমিনা হাসান চৌধুরী উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনের শেষে সভাপতি লুবানা ইয়াছমিন শম্পা সাংবাদিকদের ধন্যবাদ জানান এবং মেলাটি সফলভাবে সম্পন্ন করতে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।