https://www.emjanews.com/

18745

surplus

প্রকাশিত

১৬ সেপ্টেম্বর ২০২৬ ১৯:১১

আপডেট

১৬ সেপ্টেম্বর ২০২৬ ১৯:১৪

অন্যান্য

নজরুলের সৃষ্টিতে মুখর লংলা কলেজ, শেষ হলো সাংস্কৃতিক প্রতিযোগিতা

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১৯:১১

ছবি: ইমজা নিউজ

মৌলভীবাজারের লংলা আধুনিক ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উপলক্ষে তিন দিনব্যাপী নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আহ্বানে ১৩, ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলেজ প্রাঙ্গণে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীরা নজরুল সংগীত, নজরুলের কবিতা আবৃত্তি, একক অভিনয় ও রচনা প্রতিযোগিতায় অংশ নেয়।

কলেজের সাংস্কৃতিক উপকমিটির আহ্বায়ক ইন্দ্রজিৎ রায়ের সভাপতিত্বে এবং সমরেশ দাস রায়ের সঞ্চালনায় প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন লংলা আধুনিক ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. নজমুল হোসেন।

বিশেষ অতিথি ছিলেন শিক্ষক প্রতিনিধি নাজমা বানু, সহকারী অধ্যাপক জয়ন্ত কুমার দেবনাথ, শিক্ষক প্রতিনিধি মো. আব্দুল মালিক ও শিক্ষক প্রতিনিধি সুরজিৎ কুমার দেব।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুয়েজ খান, আকতার হোসেন, মিনহাজুল আবেদিন, জওহর লালা চক্রবর্তী, সুবীর মন্ডল, রিজন মিয়া, মঈনুল ইসলাম, খায়রুল আনাম, শিল্পী সুদর্শন রবিদাস, সাংবাদিক সৈয়দ আশফাক হোসেন তানভীর ও হাসান আল মাহমুদ রাজু প্রমুখ।

তিন দিনব্যাপী এ প্রতিযোগিতা দুটি শাখায় অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার বিষয়গুলোর মধ্যে ছিল নজরুল সংগীত, নজরুলের কবিতা আবৃত্তি, একক অভিনয় ও রচনা। বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে কলেজজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন মোহাম্মদ মাজহারুল ইসলাম, গায়ত্রী চক্রবর্তী, গোলাপ মিয়া, সাফায়েত উল্লাহ, সৈয়দ আতিকুজ্জামান ও মিঠুন চক্রবর্তী।

অনুষ্ঠানে নজরুল সংগীত পরিবেশন করেন গায়ত্রী চক্রবর্তী, সৈয়দ আতিকুজ্জামান, সমরেশ দাস রায়, মিঠুন চক্রবর্তী ও সবিতা মালাকার।

এ ছাড়া নজরুলের কবিতা আবৃত্তি করেন মোহাম্মদ মাজহারুল ইসলাম।

আয়োজকরা জানান, কলেজ পর্যায়ের প্রতিযোগিতায় যারা প্রথম স্থান অধিকার করবেন, তারা পরবর্তী সময়ে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

নজরুলের সাহিত্য, সংগীত ও সংস্কৃতির সঙ্গে শিক্ষার্থীদের আরও নিবিড়ভাবে পরিচিত করানো এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্মের চর্চা বাড়ানোর লক্ষ্যেই এ আয়োজন করা হয়।