শিরোনাম
সিলেটসহ সারাদেশের স্থানীয় নির্বাচন নিয়ে এলো নতুন ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সিলেটের উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান সিউক চেয়ারম্যান মঙ্গলবার সিলেট আসছেন বাণিজ্যমন্ত্রী, শাহজালাল (রহ.) মাজার নিয়ে সভা সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটির অনুমোদন সিলেটে নি/খোঁ/জ শিশুদের নিয়ে প্রতারণার নতুন ফাঁদ: মাদ্রাসা ছাত্রের ভুয়া ভিডিও সিলেটে হাম উপসর্গে মৃ/ত্যুহীন দিনে ভর্তি ১৩৭ ঢাকা-সিলেট মহাসড়কের কাজ কবে শেষ হবে জানালেন মন্ত্রী মাদ্রাসায় পড়তে অনাগ্রহ, নিজেরাই পালিয়েছিলো সিলেটে নিখোঁজ দুই ছাত্র খুলনায় ‘ভাত চুরির’ অপবাদে বিশ্ববিদ্যালয় ছাত্রকে ‘পিটিয়ে হত্যা’

https://www.emjanews.com/

18876

national

প্রকাশিত

২০ সেপ্টেম্বর ২০২৬ ২০:২২

জাতীয়

এমপি গাজী নজরুলকে ঘিরে আলোচিত সেই মরিয়মের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬ ২০:২২

গাজী নজরুল ইসলাম ও মরিয়ম খাতুন

রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ‘দ্বিতীয় স্ত্রী’ হিসেবে পরিচিত মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন এবং মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে। তাৎক্ষণিকভাবে মরিয়মের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি।

চলতি বছরের জুলাইয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গাজী নজরুল ইসলামের সঙ্গে এক নারীর ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হয়। ওই সময় গাজী নজরুল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে ভিডিওতে থাকা নারীকে তাঁর দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেছিলেন।

এরপর ২২ জুলাই বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজী নজরুল ইসলামকে নৈতিক স্খলনের অভিযোগে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্তের কথা জানায়। দলটির পক্ষ থেকে বলা হয়, গঠনতন্ত্রের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কোনো কারণ জানানো হয়নি। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।