https://www.emjanews.com/

18968

national

প্রকাশিত

২৩ সেপ্টেম্বর ২০২৬ ১৫:২৮

আপডেট

২৩ সেপ্টেম্বর ২০২৬ ১৬:২৫

জাতীয়

পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তার পদায়ন-বদলি

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১৫:২৮

বাংলাদেশ পুলিশে ৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে পদায়ন ও বদলি করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মাসুমকে ঢাকা মহানগর পুলিশে পদায়ন করা হয়েছে। ঢাকার বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকিরুল হাসানকে বরিশালে বদলি করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান আসহাবকে বিশেষ শাখায় এবং একই দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফয়েজ উদ্দীনকে অ্যান্টি টেররিজম ইউনিটে পদায়ন করা হয়েছে।

এছাড়া বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার মো. মমিনুল হককে ঝিনাইদহের কোটচাঁদপুর সার্কেলে, কুড়িগ্রামের উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুল আলমকে বিশেষ শাখায় এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার সুশান্ত মজুমদারকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ৩ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। অন্যথায় ৪ অক্টোবর থেকে তারা তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য হবেন।