শিরোনাম
বিদায় নিচ্ছে মৌসুমি বায়ু: সিলেটে মিললো যে পূর্বাভাস সিলেটসহ দেশের বিভিন্ন ইউনিটের ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে পরোয়ানা দুর্গাপূজায় সিলেটে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট-শপিংমল ইসলামপন্থি একটি পক্ষের আপত্তির মুখে সুনামগঞ্জে নারী ফুটবল ম্যাচ স্থগিত সিলেট নগরীর বিভিন্ন এলাকায় ৯ ঘণ্টা গ্যাস থাকবে না চুনারুঘাটে আধাঘণ্টার ব্যবধানে দুই রোগীর মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ সিলেটে রাসেল হ/ত্যাকান্ডের মা/মলায় আ/সামী ৩৭, গ্রেফ/তার নেই সব নাগরিকের জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার সিলেটে শুরু বড় ধরনের অভিযান: টার্গেটে কিশোর গ্যাং সিলেটসহ ৬ শহরে উন্নয়ন কর্তৃপক্ষ, জেলায় জেলায় মাস্টারপ্ল্যান: প্রধানমন্ত্রী

https://www.emjanews.com/

19358

surplus

প্রকাশিত

০৬ অক্টোবর ২০২৬ ০০:৪২

আপডেট

০৬ অক্টোবর ২০২৬ ০২:৪১

অন্যান্য

দ্বৈত নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের জরুরি ঘোষণা

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬ ০০:৪২

যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিকদের জন্য জরুরি এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, দ্বৈত নাগরিকত্বধারী মার্কিনিদের যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে প্রস্থানের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে মার্কিন পাসপোর্ট ব্যবহার করতে হবে। এই নিয়ম শিশুদের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য।

সোমবার (৫ অক্টোবর) নিউজিল্যান্ডে অবস্থিত মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, দ্বৈত নাগরিকত্বধারীরা ইলেকট্রনিক ট্রাভেল অথোরাইজেশনের জন্য আবেদনের ক্ষেত্রে বিদেশি পাসপোর্ট ব্যবহার করতে পারবেন না। এ ধরনের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রায়ই আবেদন প্রত্যাখ্যান বা বাতিল করে থাকে।

এতে যুক্তরাষ্ট্রে বসবাসরত বা সেখানে যাতায়াতকারী বাংলাদেশি বংশোদ্ভূত দ্বৈত নাগরিকদের ওপর সরাসরি প্রভাব পড়তে পারে। অনেকেই বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে ভ্রমণের চেষ্টা করলে ভিসা বা প্রবেশ প্রক্রিয়ায় জটিলতায় পড়তে পারেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিদেশে অবস্থানরত কোনো মার্কিন নাগরিক যুক্তরাষ্ট্রে ভ্রমণের পরিকল্পনা করলে অবশ্যই তার সঙ্গে বৈধ মার্কিন পাসপোর্ট থাকতে হবে। পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেলে বা শেষ হওয়ার পথে থাকলে আগেভাগেই তা নবায়নের পরামর্শ দেওয়া হয়েছে।

সাধারণভাবে, বিদেশ ভ্রমণের ক্ষেত্রে পাসপোর্টের মেয়াদ অন্তত ছয় মাস অবশিষ্ট থাকা প্রয়োজন বলেও উল্লেখ করা হয়।

বাংলাদেশি বংশোদ্ভূত দ্বৈত নাগরিকদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। সংশ্লিষ্টরা বলছেন, নিয়মটি কঠোরভাবে প্রয়োগ হলে যুক্তরাষ্ট্রে যাতায়াতকারী অনেক বাংলাদেশি দ্বৈত নাগরিককে ভ্রমণের আগে নতুন করে কাগজপত্র যাচাই ও প্রস্তুতির দিকে নজর দিতে হবে, না হলে ভোগান্তির ঝুঁকি রয়েছে।