শিরোনাম
বিদায় নিচ্ছে মৌসুমি বায়ু: সিলেটে মিললো যে পূর্বাভাস সিলেটসহ দেশের বিভিন্ন ইউনিটের ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে পরোয়ানা দুর্গাপূজায় সিলেটে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট-শপিংমল ইসলামপন্থি একটি পক্ষের আপত্তির মুখে সুনামগঞ্জে নারী ফুটবল ম্যাচ স্থগিত সিলেট নগরীর বিভিন্ন এলাকায় ৯ ঘণ্টা গ্যাস থাকবে না চুনারুঘাটে আধাঘণ্টার ব্যবধানে দুই রোগীর মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ সিলেটে রাসেল হ/ত্যাকান্ডের মা/মলায় আ/সামী ৩৭, গ্রেফ/তার নেই সব নাগরিকের জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার সিলেটে শুরু বড় ধরনের অভিযান: টার্গেটে কিশোর গ্যাং সিলেটসহ ৬ শহরে উন্নয়ন কর্তৃপক্ষ, জেলায় জেলায় মাস্টারপ্ল্যান: প্রধানমন্ত্রী

https://www.emjanews.com/

19357

national

প্রকাশিত

০৬ অক্টোবর ২০২৬ ০০:৩০

জাতীয়

সীমান্তে বাংলাদেশী ভেবে দুই ভারতীয়কে গু/লি করলো বিএসএফ

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬ ০০:৩০

কুড়িগ্রামের দইখাওয়া সীমান্তে গুলিবিদ্ধ অবস্থায় দুই ভারতীয় নাগরিককে পাওয়া গেছে। তাদের দাবি, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আটক করে বাংলাদেশ সীমান্তে এনে গুলি করে ফেলে রেখে যায়। 

রোববার (৪ অক্টোবর) মধ্যরাতে দইখাওয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

আহত দুই ভারতীয় হলেন- আব্দুল আলীম ও ইসমাইল হোসেন। তারা ভারতের আসাম রাজ্যের সুখচর থানার দক্ষিণ সালমারা মাইনকার চর বড়বালু এলাকার বাসিন্দা আব্দুল মজিদ মন্ডল ও মৃত আব্দুল করিম শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গুলিবিদ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে সঙ্গে থাকা লোকজন রংপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। পরে সেখান থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) তাদের আটক করে। বর্তমানে তারা পুলিশ হেফাজতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে আব্দুল আলীমের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

গুলিবিদ্ধ ইসমাইল হোসেন দাবি করেন, ভারতীয় সীমান্তের ভেতরে বাংলাদেশি ভেবে তাদের আটক করে বিএসএফ সদস্যরা। পরে বাংলাদেশ সীমান্তের কাছে এনে গুলি করে ফেলে রেখে যায়।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান বলেন, আহত দুই ভারতীয় নাগরিককে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা আইনশৃঙ্খলা বাহিনী নেবে।

তবে কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব উল হক বলেন, সীমান্ত এলাকায় গুলির কোনো ঘটনা ঘটেনি।