শিরোনাম
বিদায় নিচ্ছে মৌসুমি বায়ু: সিলেটে মিললো যে পূর্বাভাস সিলেটসহ দেশের বিভিন্ন ইউনিটের ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে পরোয়ানা দুর্গাপূজায় সিলেটে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট-শপিংমল ইসলামপন্থি একটি পক্ষের আপত্তির মুখে সুনামগঞ্জে নারী ফুটবল ম্যাচ স্থগিত সিলেট নগরীর বিভিন্ন এলাকায় ৯ ঘণ্টা গ্যাস থাকবে না চুনারুঘাটে আধাঘণ্টার ব্যবধানে দুই রোগীর মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ সিলেটে রাসেল হ/ত্যাকান্ডের মা/মলায় আ/সামী ৩৭, গ্রেফ/তার নেই সব নাগরিকের জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার সিলেটে শুরু বড় ধরনের অভিযান: টার্গেটে কিশোর গ্যাং সিলেটসহ ৬ শহরে উন্নয়ন কর্তৃপক্ষ, জেলায় জেলায় মাস্টারপ্ল্যান: প্রধানমন্ত্রী

https://www.emjanews.com/

19350

economics

প্রকাশিত

০৫ অক্টোবর ২০২৬ ২১:৪৭

অর্থনীতি

দুর্গাপূজায় সিলেটে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট-শপিংমল

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬ ২১:৪৭

ছবি: সংগৃহীত

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেটসহ সারা দেশে দোকানপাট, মার্কেট ও শপিংমল খোলা রাখার সময় দুই ঘণ্টা বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২২ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত সিলেটের দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখা যাবে।

সোমবার (৫ অক্টোবর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ (সমন্বয়-২ শাখা) থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উপসচিব সোনিয়া বিনতে তাবিব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন সময়সূচির কথা উল্লেখ করা হয়েছে।

এ সিদ্ধান্তের ফলে দুর্গাপূজাকে সামনে রেখে সিলেট নগরীর জিন্দাবাজার, বন্দরবাজার, আম্বরখানা, নয়াসড়কসহ বিভিন্ন এলাকার বিপণিবিতান ও দোকানগুলো রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সুযোগ পাবেন ব্যবসায়ীরা।

সিলেটে প্রতিবছর দুর্গাপূজাকে কেন্দ্র করে কেনাকাটায় বাড়তি ভিড় দেখা যায়। বিশেষ করে পূজার আগে শেষ মুহূর্তের কেনাকাটা, পোশাক, জুতা, প্রসাধনীসহ বিভিন্ন পণ্যের চাহিদা বেড়ে যায়। নতুন সময়সূচির ফলে ক্রেতারা বাড়তি সময় কেনাকাটার সুযোগ পাবেন বলে মনে করছেন ব্যবসায়ীরা।

বিজ্ঞপ্তি অনুযায়ী, দুর্গাপূজা শেষ হওয়ার পর ২৩ অক্টোবর থেকে আগের সময়সূচি কার্যকর হবে। তখন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকান, মার্কেট ও শপিংমল খোলা রাখা যাবে।

বৈশ্বিক জ্বালানি সংকট ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সরকার সারা দেশে রাত ৮টার পর দোকান, শপিংমল, মার্কেট ও কাঁচাবাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল। বিদ্যুৎ সাশ্রয়ী নীতি এবং শ্রম আইনের বিধান অনুযায়ী এ সময়সূচি কার্যকর করা হয়।

তবে ঈদুল ফিতর, ঈদুল আজহা ও শারদীয় দুর্গাপূজার মতো বড় উৎসবের সময় ক্রেতাদের বাড়তি চাপ এবং ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে সরকার সাময়িকভাবে এ সময়সূচি শিথিল করে আসছে।

ফলে দুর্গাপূজার কেনাকাটাকে কেন্দ্র করে সিলেটের মার্কেট ও বিপণিবিতানগুলো আগামী ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত জমজমাট থাকার সম্ভাবনা রয়েছে।