শিরোনাম
বিদায় নিচ্ছে মৌসুমি বায়ু: সিলেটে মিললো যে পূর্বাভাস সিলেটসহ দেশের বিভিন্ন ইউনিটের ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে পরোয়ানা দুর্গাপূজায় সিলেটে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট-শপিংমল ইসলামপন্থি একটি পক্ষের আপত্তির মুখে সুনামগঞ্জে নারী ফুটবল ম্যাচ স্থগিত সিলেট নগরীর বিভিন্ন এলাকায় ৯ ঘণ্টা গ্যাস থাকবে না চুনারুঘাটে আধাঘণ্টার ব্যবধানে দুই রোগীর মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ সিলেটে রাসেল হ/ত্যাকান্ডের মা/মলায় আ/সামী ৩৭, গ্রেফ/তার নেই সব নাগরিকের জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার সিলেটে শুরু বড় ধরনের অভিযান: টার্গেটে কিশোর গ্যাং সিলেটসহ ৬ শহরে উন্নয়ন কর্তৃপক্ষ, জেলায় জেলায় মাস্টারপ্ল্যান: প্রধানমন্ত্রী

https://www.emjanews.com/

19331

sylhet

প্রকাশিত

০৫ অক্টোবর ২০২৬ ১২:০৭

সিলেট

সিলেটে শুরু বড় ধরনের অভিযান: টার্গেটে কিশোর গ্যাং

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬ ১২:০৭

নগরীতে কিশোর গ্যাং, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ ও মাদক ব্যবসা ঠেকাতে বিশেষ উদ্যোগ নিয়েছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। গতকাল রোববার রাত থেকে এ কার্যক্রম শুরু হয়েছে।

এসএমপি সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে। একই সঙ্গে কিশোর গ্যাংয়ের তৎপরতা রোধেও নজরদারি জোরদার করা হয়েছে। রাতে অকারণে গলি বা মোড়ে কিশোরদের আড্ডা দেখলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

রোববার রাত ১০টার দিকে নগরীর চৌহাট্টা এলাকায় দায়িত্বপ্রাপ্ত সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম।

এসএমপি জানায়, নিয়মিত মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজাপ্রাপ্ত এবং মেট্রো অধ্যাদেশ অনুযায়ী গ্রেপ্তারযোগ্য ব্যক্তিদের ওপর বিশেষ নজর রাখা হবে। পাশাপাশি বখাটে ও কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দায়িত্ব পালন করবে পুলিশের পৃথক টিম। প্রতিটি টিমে প্রায় ১০ জন করে সদস্য থাকবেন। সন্দেহজনক ব্যক্তিদের তল্লাশি ও প্রয়োজনীয় যাচাই-বাছাই করা হবে।

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, সিলেটে ঘটে যাওয়া ছিনতাইসহ বিভিন্ন অপরাধের বেশিরভাগের সঙ্গে কিশোর ও তরুণদের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। সাধারণ মানুষ যেন রাতে নির্বিঘ্নে চলাচল করতে পারেন, সে লক্ষ্যেই এ কার্যক্রম শুরু হয়েছে। এটি প্রতিদিন চালানো হবে।

তিনি আরও বলেন, যাদের রাস্তাঘাটে প্রয়োজনীয় কাজ নেই, তারা যেন রাতে অকারণে অলিতে-গলিতে বা মোড়ে আড্ডা না দেন। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।