শিরোনাম
‘যেমন-তেমনে’ কর্মী পাঠানো যাবে না মালয়েশিয়ায়: প্রবাসী কল্যাণমন্ত্রী ৩০ ব্যাংকের সেবা দ্রুত সচলের নির্দেশ বিদেশে কর্মী পাঠাতে সিন্ডিকেটের দিন শেষ: প্রবাসী কল্যাণমন্ত্রী বঙ্গোপসাগরে লঘুচাপ, সিলেটে বাড়তে পারে বৃষ্টি-বজ্রবৃষ্টি অবশেষে দশম গ্রেডে বেতন পাবেন প্রাথমিকের প্রধান শিক্ষকরা সিলেটসহ দেশের সব হাসপাতালে শয্যা বাড়ানোর নির্দেশ জেলা স্টেডিয়াম আধুনিকায়ন করতে প্রকল্প নেওয়া হয়েছে: সিলেটে ক্রীড়া প্রতিমন্ত্রী সিলেটে পুলিশের অভিযানে ৩৩ জন গ্রেফ/তার আগাম ঘোষণা ছাড়াই ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, বিপাকে গ্রাহক বিদায় নিচ্ছে মৌসুমি বায়ু: সিলেটে মিললো যে পূর্বাভাস

https://www.emjanews.com/

19361

sylhet

প্রকাশিত

০৬ অক্টোবর ২০২৬ ১০:০৮

আপডেট

০৬ অক্টোবর ২০২৬ ১৬:০৯

সিলেট

‘ঘুষ খাওয়া’ নিয়ে বক্তব্য দিয়ে ক্লোজড হলেন হবিগঞ্জের আলোচিত এএসআই ইলিয়াস

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬ ১০:০৮

ছবি: সংগৃহীত

 ‘আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়া লাগবে’-হবিগঞ্জের চুনারুঘাট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ ইলিয়াস হোসেনের এমন বক্তব্যের পর তাকে প্রত্যাহার করা হয়েছে। তার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পড়ার পর ব্যাপক সমালোচনা সৃষ্টি হলে তাকে প্রত্যাহার (ক্লোজড) করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি রানীগাঁও বাজারের ব্যবসায়ী নোমান মিয়ার করা একটি মামলার তদন্তে সেখানে যান এএসআই মোহাম্মদ ইলিয়াস হোসেন। এ সময় উপস্থিত লোকজনের সামনে ঘুষ নেওয়া প্রসঙ্গে বিভিন্ন মন্তব্য করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে এএসআই ইলিয়াস হোসেনকে বলতে শোনা যায়, ‘কিছু রটে দেখেই তো কিছু বটে! কথা বুঝছ না? আমি যদি বলি, আমি পুলিশের দারোগা, আমি ঘুষ খাই না, আমি বায়তুল মোকাররমের ইমাম সাহেব, হইব নাকি? আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়া লাগবে।’

ওই সময় স্থানীয় এক ব্যক্তি মোবাইল ফোনে তার বক্তব্যের ভিডিও ধারণ করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়।

এ বিষয়ে বক্তব্য জানতে এএসআই মোহাম্মদ ইলিয়াস হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

এদিকে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে। পরে এএসআই মোহাম্মদ ইলিয়াস হোসেনকে চুনারুঘাট থানা থেকে প্রত্যাহার (ক্লোজড) করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘ভিডিওটি আমি দেখেছি, ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে ভিডিওটি পাঠানো হয়েছে। ইতিমধ্যে তাকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’