শিরোনাম
‘যেমন-তেমনে’ কর্মী পাঠানো যাবে না মালয়েশিয়ায়: প্রবাসী কল্যাণমন্ত্রী ৩০ ব্যাংকের সেবা দ্রুত সচলের নির্দেশ বিদেশে কর্মী পাঠাতে সিন্ডিকেটের দিন শেষ: প্রবাসী কল্যাণমন্ত্রী বঙ্গোপসাগরে লঘুচাপ, সিলেটে বাড়তে পারে বৃষ্টি-বজ্রবৃষ্টি অবশেষে দশম গ্রেডে বেতন পাবেন প্রাথমিকের প্রধান শিক্ষকরা সিলেটসহ দেশের সব হাসপাতালে শয্যা বাড়ানোর নির্দেশ জেলা স্টেডিয়াম আধুনিকায়ন করতে প্রকল্প নেওয়া হয়েছে: সিলেটে ক্রীড়া প্রতিমন্ত্রী সিলেটে পুলিশের অভিযানে ৩৩ জন গ্রেফ/তার আগাম ঘোষণা ছাড়াই ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, বিপাকে গ্রাহক বিদায় নিচ্ছে মৌসুমি বায়ু: সিলেটে মিললো যে পূর্বাভাস

https://www.emjanews.com/

19370

sylhet

প্রকাশিত

০৬ অক্টোবর ২০২৬ ১৩:৫১

সিলেট

সিলেটসহ সারাদেশের সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬ ১৩:৫১

প্রথমবারের মতো লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রারদের বদলি করা হয়েছে। ১৩১ জন সাব-রেজিস্ট্রার ের মধ্যে ১৮ জনকে ঢাকার ১৮টি সাবরেজিস্ট্রি অফিসে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে বদলি কার্যক্রম উদ্বোধনের পর এ কথা জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

এ সময় তিনি বলেন, 'সাব-রেজিস্ট্রার পদে বদলি-পদায়ন নিয়ে জনগণের মধ্যে নেতিবাচক ধারণা আছে। রাতারাতি সব পাল্টে ফেলা সম্ভব না। কোনো না কোনো জায়গা থেকে শুরু করতে হবে, সে কাজ আজ শুরু হলো। ঢাকায় পোস্টিংকে প্রাইস পোস্টিং হিসেবে ধরা হয়। ধরে নেওয়া হয়, যাদের এখানে পোস্টিং হয়, তারাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই প্রাইস পোস্টিংয়ের মধ্যে প্রথম লটারি হচ্ছে।'

আইনমন্ত্রী জানান, ঢাকার ১৮টি সাবরেজিস্ট্রি অফিসের জন্য সারাদেশের ১৩১ জনের মধ্যে ১৮ জনকে লটারির মাধ্যমে প্রথম ধাপে বাছাই করা হয়েছে। এর মধ্য থেকে দক্ষতা দেখে গুরুত্বপূর্ণ সাবরেজিস্ট্রি অফিসে বদলি করা হবে। বদলিকৃত স্থানে এসেই যদি কেউ দুর্নীতি শুরু করে, তাহলে তাকে সরিয়ে দেওয়ার কথাও জানান তিনি।

সাব-রেজিস্ট্রারদের কাছ থেকে সাংবাদিকের টাকা নেওয়ার অভিযোগের বিষয়টি মন্ত্রণালয় খতিয়ে দেখছে বলেও উল্লেখ করেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।