শিরোনাম
জেলা প্রশাসকের প্রেসরিলিজ: ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার বাংলাদেশের মত ধর্মীয় সম্প্রীতির দেশ পৃথিবীর মধ্যে আর কোথাও নেই- বাণিজ্যমন্ত্রী রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় নিহত ৩, ক্ষতিগ্রস্ত উড়োজাহাজ সিলেটে সুরমায় নির্মিত হবে ঝুলন্ত সেতু, সক্ষমতা বাড়বে কিনব্রিজের চট্টগ্রাম বন্দর নিয়ে দেশবিক্রির অভিযোগ অমূলক-বাণিজ্যমন্ত্রী দক্ষিণ সুরমায় রাসেল হত্যা মামলা: সুনামগঞ্জ থেকে ছাত্রদল নেতা ফাহিম ও সামাদ গ্রেফতার ​ চেলা নদীর পাড় কেটে ৫ কোটি টাকার বালু লুট, ৩৭ জনের বিরুদ্ধে মামলা সিলেটের সুরমায় নতুন সেতু: নির্মাণের স্থান পরিদর্শনে আসছেন বাণিজ্যমন্ত্রী ৩ কোটি টাকার অবৈধ সম্পদ: আনোয়ারুজ্জামানের সাবেক এপিএসের বিরুদ্ধে দুদকের মামলা সিলেট সীমান্তে ধরা পড়লো দেড় কোটি টাকার পণ্য

https://www.emjanews.com/

19446

sylhet

প্রকাশিত

০৯ অক্টোবর ২০২৬ ১২:০৭

আপডেট

০৯ অক্টোবর ২০২৬ ১৩:৪৪

সিলেট

মোহনগঞ্জে গাছে নিখোঁজ সেনা সদস্যের ঝুলন্ত মরদেহ

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬ ১২:০৭

ছবিঃ সংগৃহীত

সুনামগঞ্জের ধর্মপাশা থেকে নিখোঁজ হওয়ার পর নেত্রকোনার মোহনগঞ্জে মোহাম্মদ ফজলুর রহিম (কাজল) নামে এক অবসরপ্রাপ্ত সেনাসদস্যের মরদেহ পাওয়া গেছে।

শুক্রবার (৯ অক্টোবর) সকালে মোহনগঞ্জ উপজেলার বিরামপুর বাজারের পাশে একটি গাছে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ দেখতে পান স্থানীয় লোকজন। এ সময় মরদেহটি দেখতে সেখানে উৎসুক জনতার ভিড় জমে। তবে তাঁর মৃত্যুর কারণ জানা যায়নি।

ফজলুর রহিম ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের কাকিয়াম গ্রামের বাসিন্দা। তিনি ধর্মপাশা উপজেলার নওধার সৌরবিদ্যুৎ প্লান্টে কর্মরত ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, গত বুধবার (৭ অক্টোবর) সকাল ৯টার দিকে বাড়ি থেকে কর্মস্থলে যাওয়ার উদ্দেশে বের হন ফজলুর রহিম। এরপর তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। ওই দিন দুপুরে এক স্বজন তাঁকে ধর্মপাশামুখী একটি অটোরিকশায় দেখেছেন বলে পরিবারের সদস্যদের জানান। এরপর থেকে তাঁর আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।

এ ঘটনায় তাঁর ছেলে মারুফ হাসান রনক বুধবার রাতে ধর্মপাশা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

নিখোঁজের পর পরিবারের সদস্যরা তাঁর সন্ধান চেয়ে বিজ্ঞপ্তিও প্রকাশ করেন। পরে শুক্রবার সকালে মোহনগঞ্জ উপজেলার বিরামপুর বাজারের পাশে মোতাহার হোসেন চেয়ারম্যানের বাবার কবরের কাছের একটি গাছে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ  পাওয়ার খবর পাওয়া যায়।

 পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করছে।