শিরোনাম
জেলা প্রশাসকের প্রেসরিলিজ: ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার বাংলাদেশের মত ধর্মীয় সম্প্রীতির দেশ পৃথিবীর মধ্যে আর কোথাও নেই- বাণিজ্যমন্ত্রী রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় নিহত ৩, ক্ষতিগ্রস্ত উড়োজাহাজ সিলেটে সুরমায় নির্মিত হবে ঝুলন্ত সেতু, সক্ষমতা বাড়বে কিনব্রিজের চট্টগ্রাম বন্দর নিয়ে দেশবিক্রির অভিযোগ অমূলক-বাণিজ্যমন্ত্রী দক্ষিণ সুরমায় রাসেল হত্যা মামলা: সুনামগঞ্জ থেকে ছাত্রদল নেতা ফাহিম ও সামাদ গ্রেফতার ​ চেলা নদীর পাড় কেটে ৫ কোটি টাকার বালু লুট, ৩৭ জনের বিরুদ্ধে মামলা সিলেটের সুরমায় নতুন সেতু: নির্মাণের স্থান পরিদর্শনে আসছেন বাণিজ্যমন্ত্রী ৩ কোটি টাকার অবৈধ সম্পদ: আনোয়ারুজ্জামানের সাবেক এপিএসের বিরুদ্ধে দুদকের মামলা সিলেট সীমান্তে ধরা পড়লো দেড় কোটি টাকার পণ্য

https://www.emjanews.com/

19454

sylhet

প্রকাশিত

০৯ অক্টোবর ২০২৬ ১৯:০২

সিলেট

সিলেটে সুরমায় নির্মিত হবে ঝুলন্ত সেতু, সক্ষমতা বাড়বে কিনব্রিজের

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬ ১৯:০২

ছবি: সংগৃহীত

সিলেটের ঐতিহ্যবাহী কিন ব্রিজের পাশে সুরমা নদীর ওপর দৃষ্টিনন্দন ঝুলন্ত সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন এ সেতু নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে সুরমা নদীর তীরে গিয়ে সম্ভাব্য স্থান পরিদর্শন করেন তিনি। এ সময় কিন ব্রিজের সক্ষমতা বৃদ্ধি এবং নগরীর যোগাযোগব্যবস্থার উন্নয়নে নতুন সেতু নির্মাণের উদ্যোগের কথা জানান মন্ত্রী।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘কিন ব্রিজের সক্ষমতা বাড়াতে আমরা কাজ করব। পাশাপাশি সুরমা নদীর ওপর নতুন একটি সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। দৃষ্টিনন্দন এই সেতু নির্মাণ হলে সিলেটের যোগাযোগব্যবস্থায় নতুন মাত্রা যোগ হবে। পাশাপাশি কিন ব্রিজের ওপর থেকে চাপ কমবে।’

তিনি আরও বলেন, নতুন সেতু নির্মিত হলে দেশি-বিদেশি পর্যটকদের কাছে সিলেটের আকর্ষণ বাড়বে। এর ফলে পর্যটন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়ার পাশাপাশি দেশের কাছে সিলেটের সুনাম আরও উজ্জ্বল হবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন, সিলেট নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

প্রসঙ্গত, শুক্রবার সকালে এক দিনের সরকারি সফরে সিলেটে আসেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সফরকালে তিনি নগরীর বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।