শিরোনাম
জেলা প্রশাসকের প্রেসরিলিজ: ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার বাংলাদেশের মত ধর্মীয় সম্প্রীতির দেশ পৃথিবীর মধ্যে আর কোথাও নেই- বাণিজ্যমন্ত্রী রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় নিহত ৩, ক্ষতিগ্রস্ত উড়োজাহাজ সিলেটে সুরমায় নির্মিত হবে ঝুলন্ত সেতু, সক্ষমতা বাড়বে কিনব্রিজের চট্টগ্রাম বন্দর নিয়ে দেশবিক্রির অভিযোগ অমূলক-বাণিজ্যমন্ত্রী দক্ষিণ সুরমায় রাসেল হত্যা মামলা: সুনামগঞ্জ থেকে ছাত্রদল নেতা ফাহিম ও সামাদ গ্রেফতার ​ চেলা নদীর পাড় কেটে ৫ কোটি টাকার বালু লুট, ৩৭ জনের বিরুদ্ধে মামলা সিলেটের সুরমায় নতুন সেতু: নির্মাণের স্থান পরিদর্শনে আসছেন বাণিজ্যমন্ত্রী ৩ কোটি টাকার অবৈধ সম্পদ: আনোয়ারুজ্জামানের সাবেক এপিএসের বিরুদ্ধে দুদকের মামলা সিলেট সীমান্তে ধরা পড়লো দেড় কোটি টাকার পণ্য

https://www.emjanews.com/

19463

sylhet

প্রকাশিত

০৯ অক্টোবর ২০২৬ ২১:১০

আপডেট

০৯ অক্টোবর ২০২৬ ২২:০৪

সিলেট

নার্সারি পুঞ্জিতে পান গাছ কর্তনের ঘটনা, পরিদর্শনে এএসপি

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬ ২১:১০

ছবি: ইমজা নিউজ

​মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের নার্সারি পুঞ্জিতে দুষ্কৃতিকারীদের দ্বারা কেটে ফেলা ক্ষতিগ্রস্ত পানজুম ও পান গাছগুলো পরিদর্শন করেছেন সহকারী পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মোস্তাফিজুর রহমান।

​শুক্রবার (৯ অক্টোবর) বিকেল সাড়ে ৩ টায় তিনি ঘটনাস্থল পরিদর্শনে যান। এ সময় কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না, এসআই অলক বিহারী গুন ও মো. ফজলুল হক তার সাথে উপস্থিত ছিলেন।

​পরিদর্শনকালে পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন এই কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত খাসিয়া ও গারো পরিবারের ভুক্তভোগীদের সাথে কথা বলেন এবং তাদের পুরো বিষয়টি মনোযোগ দিয়ে শোনেন।

এ সময় তারা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানান এবং দ্রুত তদন্ত সাপেক্ষে অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোরালো আশ্বাস প্রদান করেন।

​ক্ষতিগ্রস্তদের সাথে মতবিনিময়কালে উপস্থিত ছিলেন কুবরাজ আন্তঃপুঞ্জি উন্নয়ন সংগঠনের সাধারণ সম্পাদক ফ্লোরা বাবলি তালাং, কর্মধা ইউনিয়ন পরিষদের সদস্য সিলভেষ্টার পাঠাং, নার্সারি পুঞ্জির মান্ত্রী (পুঞ্জি প্রধান) জনি পতামসহ পুঞ্জির ক্ষতিগ্রস্ত ১০টি পরিবারের সদস্য ও স্থানীয় আদিবাসী নেতৃবৃন্দরা।

এ বিষয়ে কুলাউড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, নার্সারি পানপুঞ্জিতে পানগাছ কেটে ফেলার ঘটনাটি অত্যন্ত ন্যক্কারজনক। ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। আজও আমরা ক্ষতিগ্রস্ত পানপুঞ্জি পরিদর্শন করে ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেছি। এ ঘটনায় জড়িত দুর্বৃত্তদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার ও আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ কাজ করছে। অপরাধীরা কোনোভাবেই ছাড় পাবে না।

তিনি আরও বলেন, এ ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে, সে জন্য পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।

নার্সারি খাসিয়া পুঞ্জি পরিদর্শনের বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না।

কুবরাজ আন্তঃপুঞ্জি উন্নয়ন সংগঠনের সাধারণ সম্পাদক ফ্লোরা বাবলি তালাং বলেন, এই ঘটনার এক সপ্তাহ আগে দুর্বৃত্তরা সাহেব টিলা পুঞ্জিতে হামলা চালিয়ে পানগাছ কেটে ফেলেছিল। এরপর গত ৩০ সেপ্টেম্বর রাতে নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পান গাছ কেটে ফেলা হয়েছে। এসব পুঞ্জির বাসিন্দারা জীবিকার জন্য মূলত পান চাষের ওপর নির্ভরশীল। এভাবে পানগাছ ধ্বংস হতে থাকলে পুঞ্জির বাসিন্দারা সর্বস্বান্ত হয়ে পড়বেন।

​উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর দিবাগত রাতে নার্সারি পানপুঞ্জিতে একদল দুর্বৃত্ত রাতের আঁধারে পানজুমে প্রবেশ করে অতর্কিত ভাবে পানগাছ কেটে ফেলে। এ সময় তারা ১০টি খাসিয়া ও গারো পরিবারের প্রায় ৯ হাজারের বেশি পান গাছ কেটে সম্পূর্ণ ধ্বংস করে দেয়, এতে আনুমানিক ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে, যা পুঞ্জিবাসী খাসিয়া ও গারো জনগোষ্ঠীর জীবিকার ওপর এক মারাত্মক আঘাত। এই ঘটনার পর থেকেই স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।