শিরোনাম
জেলা প্রশাসকের প্রেসরিলিজ: ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার বাংলাদেশের মত ধর্মীয় সম্প্রীতির দেশ পৃথিবীর মধ্যে আর কোথাও নেই- বাণিজ্যমন্ত্রী রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় নিহত ৩, ক্ষতিগ্রস্ত উড়োজাহাজ সিলেটে সুরমায় নির্মিত হবে ঝুলন্ত সেতু, সক্ষমতা বাড়বে কিনব্রিজের চট্টগ্রাম বন্দর নিয়ে দেশবিক্রির অভিযোগ অমূলক-বাণিজ্যমন্ত্রী দক্ষিণ সুরমায় রাসেল হত্যা মামলা: সুনামগঞ্জ থেকে ছাত্রদল নেতা ফাহিম ও সামাদ গ্রেফতার ​ চেলা নদীর পাড় কেটে ৫ কোটি টাকার বালু লুট, ৩৭ জনের বিরুদ্ধে মামলা সিলেটের সুরমায় নতুন সেতু: নির্মাণের স্থান পরিদর্শনে আসছেন বাণিজ্যমন্ত্রী ৩ কোটি টাকার অবৈধ সম্পদ: আনোয়ারুজ্জামানের সাবেক এপিএসের বিরুদ্ধে দুদকের মামলা সিলেট সীমান্তে ধরা পড়লো দেড় কোটি টাকার পণ্য

https://www.emjanews.com/

19455

sylhet

প্রকাশিত

০৯ অক্টোবর ২০২৬ ১৯:২১

সিলেট

সিলেটে সড়কে শৃঙ্খলা ফেরাতে পুলিশের অভিযান

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬ ১৯:২১

ছবি: সংগৃহীত

সিলেট নগরীর এয়ারপোর্ট সড়কে বেপরোয়া মোটরসাইকেল চলাচল ও কিশোর গ্যাংয়ের তৎপরতা রোধে অভিযান চালিয়েছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সরকারি ছুটির দিনে একদল কিশোর ও যুবক এয়ারপোর্ট সড়কে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালায়। এ সময় উচ্চ শব্দে মোটরসাইকেল চালানোর অভিযোগও ওঠে। এতে সাধারণ পথচারী ও যাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কা বাড়ে। এ পরিস্থিতিতে সড়কে শৃঙ্খলা ফেরাতে অভিযানে নামে পুলিশ।

অভিযানকালে সড়কের বিভিন্ন স্থানে তল্লাশিচৌকি বসানো হয়। হেলমেটবিহীন চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অপ্রাপ্তবয়স্ক চালকদের ওপর নজরদারি করা হয়। ত্রুটিপূর্ণ ও প্রয়োজনীয় কাগজপত্রবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ছাড়া চালকদের ড্রাইভিং লাইসেন্স ও মোটরসাইকেলের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়।

এসএমপির ট্রাফিক বিভাগ সূত্র জানায়, নগরের শান্তি-শৃঙ্খলা রক্ষা ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বেপরোয়া মোটরসাইকেল চালানো এবং কিশোর গ্যাংয়ের তৎপরতা রোধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

এদিকে যানজট নিয়ন্ত্রণ ও স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করতে এয়ারপোর্ট সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ট্রাফিক পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশের এ তৎপরতায় স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ পথচারী ও স্থানীয় বাসিন্দারা।