শিরোনাম
জেলা প্রশাসকের প্রেসরিলিজ: ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার বাংলাদেশের মত ধর্মীয় সম্প্রীতির দেশ পৃথিবীর মধ্যে আর কোথাও নেই- বাণিজ্যমন্ত্রী রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় নিহত ৩, ক্ষতিগ্রস্ত উড়োজাহাজ সিলেটে সুরমায় নির্মিত হবে ঝুলন্ত সেতু, সক্ষমতা বাড়বে কিনব্রিজের চট্টগ্রাম বন্দর নিয়ে দেশবিক্রির অভিযোগ অমূলক-বাণিজ্যমন্ত্রী দক্ষিণ সুরমায় রাসেল হত্যা মামলা: সুনামগঞ্জ থেকে ছাত্রদল নেতা ফাহিম ও সামাদ গ্রেফতার ​ চেলা নদীর পাড় কেটে ৫ কোটি টাকার বালু লুট, ৩৭ জনের বিরুদ্ধে মামলা সিলেটের সুরমায় নতুন সেতু: নির্মাণের স্থান পরিদর্শনে আসছেন বাণিজ্যমন্ত্রী ৩ কোটি টাকার অবৈধ সম্পদ: আনোয়ারুজ্জামানের সাবেক এপিএসের বিরুদ্ধে দুদকের মামলা সিলেট সীমান্তে ধরা পড়লো দেড় কোটি টাকার পণ্য

https://www.emjanews.com/

19460

jobs

প্রকাশিত

০৯ অক্টোবর ২০২৬ ২০:৩৬

চাকুরী

পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন শুরু ১৩ অক্টোবর

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬ ২০:৩৬

ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ১৩ অক্টোবর সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন শুরু হবে। আবেদন করা যাবে ৩০ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত। তবে এবার কতজন কনস্টেবল নিয়োগ দেওয়া হবে, তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

শুক্রবার (৯ অক্টোবর) বাংলাদেশ পুলিশের আনুষ্ঠানিক মাধ্যমে এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী প্রার্থীরা টেলিটকের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন জমা দেওয়ার পর প্রাপ্ত ইউজার আইডি ব্যবহার করে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে প্রিপেইড টেলিটক সিমের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে।

আবেদনের যোগ্যতা
আবেদনকারীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক ও অবিবাহিত হতে হবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে এসএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫ থাকতে হবে। প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ২০ বছরের মধ্যে।

শারীরিক যোগ্যতা
সাধারণ ও অন্যান্য কোটার পুরুষ প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি হতে হবে। ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও মুক্তিযোদ্ধা কোটার পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে সর্বনিম্ন উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি।
নারী প্রার্থীদের ক্ষেত্রে সাধারণ কোটায় উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি এবং বিশেষ কোটায় ৫ ফুট ২ ইঞ্চি হতে হবে। নারী-পুরুষ উভয় প্রার্থীর দৃষ্টিশক্তি ৬/৬ থাকতে হবে।

মেধা ও স্বচ্ছতার ওপর গুরুত্ব
নিয়োগপ্রক্রিয়ায় শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতা নিশ্চিত করার নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর। বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়েছে, আবেদনপত্রে ভুয়া, মিথ্যা বা ভুল তথ্য দেওয়া কিংবা কোনো তথ্য গোপন করা হলে প্রার্থিতা বা নিয়োগ বাতিল করা হবে। চাকরিতে যোগদানের পরও দেওয়া তথ্য অসত্য প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে বিজ্ঞপ্তির শর্ত ভালোভাবে পড়ে সতর্কতার সঙ্গে আবেদন ফরম পূরণ এবং নির্ধারিত ফি জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।