শিরোনাম
সিলেটসহ সারাদেশের নির্বাচন নিয়ে ঘোষণা আজ স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি ভারতে বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক: যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ মণিপুরে সহিংসতা: ৪৮ ঘণ্টায় ৯ মৃত্যু, মোদি-খেমচাঁদ বৈঠক সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের প্রশাসনিক বিভাগ পরিবর্তনের আশ্বাস রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত ধর্ষণ মামলায় ব্যতিক্রমী রায়, সন্তানের ভরণপোষণ দেবে সরকার সৌদিতে নিহত বাংলাদেশিদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে সরকার সিলেটে হামে আরও ৩ শিশুর মৃত্যু, সংখ্যা বেড়ে ১৯০ সিলেটে বাড়ির পাশে যুবদল নেতা খু/ন: নেপথ্যে ছিন/তাই নাকি বিরোধ

https://www.emjanews.com/

19516

sylhet

প্রকাশিত

১১ অক্টোবর ২০২৬ ১২:০৮

সিলেট

সিলেটে ৪১ জন আ/টক, ই/য়া/বা উদ্ধার

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬ ১২:০৮

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) গত ২৪ ঘণ্টার অভিযানে বিভিন্ন অপরাধে ৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ২০টি ইয়াবা উদ্ধার করা হয়। অন্যদিকে, ট্রাফিক পুলিশের অভিযানে ১২০টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) রাত ১২টা পর্যন্ত পরিচালিত অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।

এসএমপি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, বিনা পরোয়ানায় গ্রেপ্তার ব্যক্তি এবং মহানগর অধ্যাদেশ অনুযায়ী গ্রেপ্তার ব্যক্তিরা রয়েছেন।

এদিকে, ট্রাফিক বিভাগের অভিযানে ১২০টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ৬০টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং বাকি ৬০টি আটক করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে সোপর্দ করা হচ্ছে বলে জানিয়েছে এসএমপি। মহানগরে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।