শিরোনাম
সিলেটসহ সারাদেশের নির্বাচন নিয়ে ঘোষণা আজ স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি ভারতে বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক: যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ মণিপুরে সহিংসতা: ৪৮ ঘণ্টায় ৯ মৃত্যু, মোদি-খেমচাঁদ বৈঠক সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের প্রশাসনিক বিভাগ পরিবর্তনের আশ্বাস রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত ধর্ষণ মামলায় ব্যতিক্রমী রায়, সন্তানের ভরণপোষণ দেবে সরকার সৌদিতে নিহত বাংলাদেশিদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে সরকার সিলেটে হামে আরও ৩ শিশুর মৃত্যু, সংখ্যা বেড়ে ১৯০ সিলেটে বাড়ির পাশে যুবদল নেতা খু/ন: নেপথ্যে ছিন/তাই নাকি বিরোধ

https://www.emjanews.com/

19537

sylhet

প্রকাশিত

১২ অক্টোবর ২০২৬ ০০:১৭

সিলেট

সিলেটসহ সারাদেশের নির্বাচন নিয়ে ঘোষণা আজ

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬ ০০:১৭

ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে আজ সোমবার (১২ অক্টোবর)। এসব নির্বাচনের সময়সূচি নির্ধারণে বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন (ইসি)।

রবিবার (১১ অক্টোবর) নির্বাচন কমিশনের উপসচিব মো. শাহ্ আলম সংবাদমাধ্যমকে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে সোমবার সকাল সাড়ে ১০টায় কমিশনের ১৩তম সভা অনুষ্ঠিত হবে। এতে নির্বাচন কমিশনার, কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

নির্বাচন কমিশনের সংস্থাপন শাখা সূত্রে জানা গেছে, সভার আলোচ্যসূচিতে রয়েছে স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচন ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি নির্ধারণ। এ ছাড়া জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তাদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পণ, পার্সোনালাইজেশন সেন্টারের যন্ত্রপাতির বর্তমান অবস্থা, রক্ষণাবেক্ষণ, কার্ড ছাপানো, বকেয়া বিল পরিশোধ এবং নতুন চুক্তি সম্পাদনসংক্রান্ত কমিটির কার্যবিবরণী পর্যালোচনা ও সিদ্ধান্ত গ্রহণের বিষয়ও রয়েছে।

একই সভায় ‘জাতীয় নির্বাচন পদক নীতিমালা-২০২৫’-এর খসড়া অনুমোদনসহ অন্যান্য বিষয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।

সভায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি নিয়ে সিদ্ধান্ত হলে সিলেটসহ দেশের বিভিন্ন এলাকার নির্বাচনী কার্যক্রমের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে ধারণা পাওয়া যেতে পারে। তবে সভার সিদ্ধান্তের আগে নির্বাচনের সময়সূচি চূড়ান্ত হয়েছে বলে ধরে নেওয়ার সুযোগ নেই।